Profile Photo

মো: মনিরুজ্জামান সারজিলOffline

  • zaman2802
  • সবচেয়ে মূল্যবান

    মোঃ মনিরুজ্জামান
    ———————

    সোনার চেয়ে জ্ঞান ভালো,
    রূপার চেয়ে মান,
    ধনের চেয়ে মানুষ ভালো,
    ভালোবাসার প্রাণ।

    ফুলের চেয়ে ঘ্রাণ ভালো,
    রঙের চেয়ে মন,
    মুখের হাসির চেয়ে ভালো
    অন্তরের আপন।

    ক্ষমতার চেয়ে ন্যায় ভালো,
    অহংকারের ক্ষয়,
    মিথ্যার চেয়ে সত্য ভালো,
    তাতেই শান্তি রয়।

    ঘুমের চেয়ে স্বপ্ন ভালো,
    স্বপ্নের চেয়ে কাজ,
    পরিশ্রমের প্রতিটি ফোঁটা
    সাফল্যেরই সাজ।

    কথার চেয়ে ব্যবহার ভালো,
    দেখানোর চেয়ে দান,
    অহেতুক্ সব প্রশংসার চেয়ে
    উত্তম সম্মান।

    পথের চেয়ে লক্ষ্য ভালো,
    গতির চেয়ে ধৈর্য,
    আজকের ছোট ভালো কাজই
    গড়ে আগামীর ঐশ্বর্য।

    সব কিছুরই শেষে বলি,
    রাখো হৃদয় ভরা-
    আল্লাহভীতি, সততা, দয়া,
    এগুলোই সেরা।

    🌿মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে, আর প্রকৃত সম্পদ তার সৎকর্মে।🌿

    8
    9 Comments

মনিরুজ্জামান সারজিল

গ্রাফিক্স ডিজাইনার ও ফ্রিল্যান্সার

Skip to toolbar