Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 2 weeks ago

    ভালোবাসা

    বৃষ্টি এলে প্রেমিকের
    হাত থেকে গোলাপটা ছুঁড়ে—
    ফেলে দেয় তার ভালোবাসা
    বৃষ্টিভেজা রাস্তায়।

    ​তার সেই ভালোবাসা হিংসে
    করেছিলো হাতের ওই গোলাপটাকে;
    বৃষ্টির ছোঁয়ায় সে যে আজ
    প্রেমিকার চেয়েও বেশি সুন্দর!

    ​গোলাপের অভিশাপে
    বৃষ্টির দিনে প্রেমিকের হাত
    ছেড়ে চলে যায় প্রেমিকা
    তুমিও চলে গেলে—

    আমি ভালোবেসেছিলাম তোমায়
    তোমার কবরে আমার সে প্রতিদান
    কিছু তো দিতে হয়।
    কিছু তো দিতেই হয়
    ​দেবো না আজ তোমায় গোলাপ
    তোমায় দেবো চন্দ্ররাতের হাসনাহেনা;
    বলো তো প্রিয়, আবারও কি হিংসে হবে?
    আবারও…হিংসে করবে তো?

    5
    3 Comments
    • ঈর্ষা আর ভালোবাসার মাঝে গোলাপ হেরে যায়, রয়ে যায় শুধু হাসনাহেনার নীরব প্রতিশ্রুতি….🖤

    • গোলাপের হিংসার ভাবনাটা বেশ অভিনব লেগেছে।
      খুব গভীর এবং আবেগময় একটি লেখা।

    • ভালোবাসা কখনো শেষ হয় না—শুধু তার রূপ বদলে যায়

Skip to toolbar