Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 2 weeks ago

    স্ল্যাব

    ​ত্রাণ আর দিও না তোমরা
    ভারী বৃষ্টিতে একটু
    লাশের নিরাপত্তা চাই
    ত্রাণ চাই না আমরা।

    ​ঘরের মেঝেতে শিশুরা
    শরীর উঁচু পানিতে
    ডুবে মারা যায়
    ত্রাণ চাই না আমরা।
    ​জলাবদ্ধ রাস্তায়
    তোমাদের বৃষ্টিতে
    চুপিচুপি প্রেম চোখের বিনিময়
    স্ল্যাবে পড়ে যায় কার শিশুটি
    সে দূরে চলে গেলো কোথায়
    কোন মায়ের হাতটি ছেড়ে।

    ​ত্রাণ চাই না আমরা,
    আমরা চাই না
    যুদ্ধবিধ্বস্ত শহরের মানে,
    দুর্যোগ, বিপর্যয়;
    ধ্বংসস্তূপের লাশগুলো
    ফিরে পাক তার পরিবার—
    শুধু লাশের একটু
    নিরাপত্তা চাই।

    4
    1 Comment
Skip to toolbar