Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • বন্যা
    লেখক : নাজমুল আখতার।

    দে পানি ! তোর বাঁধ ছেড়ে,
    সীমানা ঘেষে প্রাচীর গড়ে
    ফসল-জমি, ঘর-বাড়ী
    নেই কো ফাঁকা আবাসভূমি।

    দে পানি ! তোর উদরভর্তি
    সহেনা তোর পেটভর্তি
    বৃদ্ধ, জোয়ান, শিশু-কিশোর
    হা-হাঁকারে ডুবছি সবাই।

    চুপটি মেরে, মুখটি বুজে
    সয়ে যাচ্ছি জীবন দিয়ে;
    দে পানি! তোর মর্জিতে,
    মরবি যখন নিজ গৃহে

    জুলুম করে পানি ছেড়ে,
    ভাবছে তারা বাহাদুরি-বীরে!
    মজলুমের ওই দু’আর শক্তি
    নিশ্চিহ্ন হয়ে যাবে পরাশক্তি !

    এমনি করে যুগে যুগে,
    প্রকৃতির সাথে জোর করে,
    স্বার্থ-হাসিলের প্রাচীর গড়ে
    ধ্বংস হয়েছে ইতিহাস হয়ে..

    7
    8 Comments
Skip to toolbar