Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    1 month, 3 weeks ago

    মানুষরূপী হিংসুক

    মানুষরূপী হিংসুকেরা
    লেগেছে আমার পিছে,
    অপবাদ দিয়ে সুনাম আমার
    মুছতে চায় যে মিছে।

    দিনকে তারা রাত বানিয়ে
    ছড়ায় মিথ্যার জাল,
    সত্যকে ঢেকে ভাবছে বুঝি
    হবে তাদের কাল।

    আমার যশে জ্বলে তারা,
    হিংসায় পোড়ে প্রাণ।
    ধৈর্য ধরে রবের ভরসায়
    চলি সোজা পথের টান।

    বিনা দোষে যারা চায়
    আমার সর্বনাশ,
    রবের দরবারে একদিন হবে
    সবকিছুর প্রকাশ।

    সেদিন নিজের জিহ্বাই হবে
    সত্যের সাক্ষী সবার।
    আল্লাহর বিচারই চূড়ান্ত বিচার—
    সেখানেই আমার ভরসার দ্বার।

    4
    4 Comments
    • মিথ্যার ঝড়েও অবিচল আস্থা, রবের বিচারই শেষ কথা …..🖤🤍

    • বহুদিন পর মঞ্চে পেলাম আপনাকে ; সুন্দর বাস্তবতায় ভরা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ ।

    • সত্যকে সাময়িকভাবে আড়াল করা যায়, কিন্তু হারানো যায় না। সুন্দর লিখেছেন।
      ধৈর্য আর সত্যের পথই শেষ পর্যন্ত বিজয়ী হয়।

    • অপবাদ ক্ষণস্থায়ী, সত্য চিরস্থায়ী

Skip to toolbar