Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 2 weeks ago

    কামিনী সুবাস

    একটা সৌন্দর্য আছে
    মৃত কৃষ্ণচূড়া অলকান্দায়,
    শহরের পথচারী ফুটপাতে
    গন্ধবেলি, কামিনী সুবাস ছড়ায়।

    এ বিষণ্নতায় আমার কেন
    তোমাকে ভালোবাসা?
    ভুলে গেছি আমি কি—
    চাওয়া-পাওয়ার কোনো
    মনের এ অভিনয়?

    ঝরে সে ফুলগুলো
    তোমার এ মনে ডুবে
    নগর ফুটপাতের তারা
    মানুষ তবুও নিলো
    তুমিও নিলে আমাকে
    কুঁড়িয়ে পাওয়া…পাওয়াতে
    একটা সৌন্দর্য আছে
    মৃত কৃষ্ণচূড়া অলকান্দায়,
    শহরের পথচারী ফুটপাতে
    শহরের পথচারী ফুটপাতে…।

    3
    3 Comments
    • মৃত কৃষ্ণচূড়ার সুবাসে লুকানো কুড়িয়ে পাওয়ার নিঃশব্দ সৌন্দর্য …….🤍

    • কুড়িয়ে পাওয়ারও আলাদা সৌন্দর্য আছে। 🤍
      কামিনীর সুবাস যেন লেগে রইল। 🌼

    • শেষ পর্যন্ত থেকে যায় শুধু সুবাস, আর কিছু অমলিন স্মৃতি

Skip to toolbar