Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 1 week ago

    এয়ারস্ট্রাইক

    ​জমকালো উন্মাদনায় ভেন্যু,
    আয়োজক,
    আয়োজনে তোমাদের পতাকা।
    প্রদর্শনীটাও রাজকীয়—
    রাজকীয়…
    ​সাধারণ বেসামরিক নাগরিকদের
    রক্ত মদ খেয়ে—
    রক্ত ঝরানোটা তোমাদের রক্তে,
    রক্তে থাকা;
    যেন মানুষের রক্ত তোমাদের
    সেই পেগের গ্রেভ ভাইন।

    ​এয়ারস্ট্রাইক, বোম্বিং হাসপাতালগুলোতে!
    শিশুদের ভয়ে-আতঙ্কে কান্না-চিৎকার—
    তোমাদের কাছে যেন পাকস্থলিতে
    খাদ্য পরিপাক, হজমের তৃপ্তির ঢেকুর।

    ​ধ্বংস হয়ে যাওয়া শহরে
    ধ্বংসস্তূপের লাশেরা নিজেরাই
    যেন হয়েছে এক একটি
    স্প্লিন্টার রেডিও ওয়েভ!
    ​বিধ্বস্ত শহরে এ্যক্টিভিটেড—
    স্প্লিন্টার রেডিও ওয়েভ!
    স্প্লিন্টার রেডিও ওয়েভ!

    ​তোমাদের চোখে বিঁধে ঢুকবে
    সেই লাশগুলো ধারালো বর্ষা হয়ে,
    তোমাদের চোখে—
    চোখের কোটের মহাশূন্যের গর্ত।

    3
    2 Comments
Skip to toolbar