Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 1 week ago

    পতঙ্গখেকো

    ​কচুরিপানায় সাগরের অন্ধকার—
    পৃষ্ঠতল সাঁতরে খুঁজে যায় পিনারহা।
    ওৎ পেতে লুকিয়ে থাকা কোনো শিকার,
    চলে আসবে তার নাগালে।

    ​সে তার টিউলিপ-ফুলকায়
    টিকে থাকতে—নিঃশ্বাস নেয়;
    নিঃশব্দে ডাঙায় উঠে আসে
    নিঃশব্দ শিকারী, নিঃশব্দে।

    ​ফুলকার আঠালো পুষ্প-পাপড়িতে
    বিঁধে গেছে খাদক কীট-পতঙ্গ;
    পুষ্পের দেয়ালে বেরিয়ে আসে
    পিনারহার মাংসাশী পেশি, দাঁত।

    ​পিনারহা আজ থেকে—
    কচুরিপানার শ্যাওলা বনে,
    মানুষ খাওয়ার পাশাপাশি,
    অরণ্যের পতঙ্গভুক… পতঙ্গখেকো।

    5
    3 Comments
    • নিঃশব্দের ভেতর এত তীব্র হিংস্রতা!! দুর্দান্ত কাব্যিক নির্মাণ।

    • কচুরিপানার আঁধারে লুকানো পিনারহা, নিঃশব্দ শিকারের রূপকথা …..🖤

    • বেশ অন্যরকম লাগল। কল্পনাটা দারুণ।
      প্রকৃতি আর রহস্যের মিশেল

Skip to toolbar