Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 1 week ago

    দানব

    অন্ধকারে ঢাকা রাত,
    নিঝুম বনের এক রুপালি চাঁদ।
    মাংস কাটা ধারালো
    সুঁতোর সুনিপুণ জালে,
    জাল বোনা মাকড়সা—

    ​জাল বোনা দেয়াল বেয়ে,
    কি জানি কীভাবে উঠে উঠে যায়,
    জোৎস্না রাতের আকাশটাকে
    যেন দেয়াল ঘর বানিয়ে,
    একটা দেয়াল ঘর।

    ​দেয়াল ঘর আকাশে,
    ধীরে ধীরে শিকারী পায়ে
    এগোয় রূপালী চাঁদের দিকে—
    আঠালো পায়ে তার
    শিকারের রক্ত ছিঁটে পড়ে।
    ​পুষ্পমঞ্জরি বনের চোখের
    মতো দানব চোখে দেখছে
    তার বোনা জালে শিকারটাকে
    সে করেছে কাকে পরাজিত?

    দেয়াল ঘর আকাশে,
    ধীরে ধীরে শিকারী পায়ে
    এগোয় রূপালী চাঁদের দিকে—
    শিকারের রক্ত ছিটে পড়ে।

    3
    2 Comments
Skip to toolbar