-
একটা মায়াবী রাত
স্বপ্নময়ী একটা মায়াবী রাত,
মায়াবী রাতের বনে;
স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে—
স্বপ্নগুলো মেশে আঁধারে।বনের জোনাক, ঝিঁঝিঁ—
একেক করে হয়ে যায়
একেকটা দানব মাকড়সা।
স্নিগ্ধ মাঠের হলুদ ফসল,
সবুজ-কালো বিষাদ
মেশানো আবছায়ায়—
একেক করে হয়ে যায়
একেকটা মাকড়সার পা।চাঁদের দিকে শান্ত পায়ে
এগিয়ে যাচ্ছে মাকড়সা।
দুঃস্বপ্নের ভেতরে নিজেকে
বানিয়ে ফেলো শিকার;
না হলে আমার শিকার হবে তুমি।স্বপ্নময়ী একটা মায়াবী রাত,
মায়াবী রাতের বনে;
স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে—
স্বপ্নগুলো মেশে আঁধারে।2 Comments
Friends
sajib maijd
@sajibmaijd
আবিদাতুর রাহমান
@soldierofislam
Shrabon
@shrabon1
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Abu Baker Al- Farabi Mazumder
@abubakeral-farabimazumder
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rittik Roy (AR07)
@voidcrest
সজল চন্দ
@sajalchanda
Kaoser Ahmed
@kaoserahmed


প্রকৃতির কোমল উপাদানগুলোকে ভয়ের প্রতীকে রূপ দেওয়ার চিত্রকল্প সত্যিই অনন্য