-
পুনরাবৃত্তির বিষণ্ণতা
জাকের আদিত্য
একটা তিক্ত বিস্বাদ নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। স্বচ্ছ সূর্যালোকে সেই পুরাতন প্রতিদিনের পৃথিবী। সেই পুনরাবৃত্তির জীবন। ঘুম ভেঙে জেগে কিছুক্ষণ বসে ছিলাম। নিকোটিনের স্বাদে আমি অনুভব করলাম কিছুই ভালো লাগছে না, নিজেকেও না।
অথচ এ রকমতো হবার কথা ছিলো না। কথা ছিলো যেখানে বিশ্বাসের রোদ এসে পড়ে সেই নবান্নের- ফসলের মাঠে আামাদের প্রিয় শস্য ভূমিতে একসাথে আমাদের শ্রমলব্ধ শস্য সংগ্রহ করার কথা। আমাদের আবাদী জমিনে একসাথে শস্য সংগ্রহ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে কথা ছিলো – মুক্ত আকাশের নিচে গান গাইবার কথা । কথা ছিল হাতে হাত ধরে তরুণ নর নারীর একসাথে নৃত্যকে উপভোগ করার। কথা ছিল একাকী কারো সব কিছু উপেক্ষা করে স্তূপাকৃত শস্যের গাদায় হেলান দিয়ে বাদ্যযন্ত্রে প্রাচীন সুর তোলার।
কিন্তু কোথায় সেই স্বর্ণগ্রাম? আমি আজ কোথায়? কেন বারে বারে একই বাস্তবতার রোজকার পুনরাবৃত্তি। আমি বিরক্ত হয়ে ঘরের দরোজা আটকে নিজেকে নির্বাসিত করলাম এই নির্রথকতার বাস্তব পৃথিবী থেকে।
6 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


আমরা সবাইই হয়তো নিজের হারিয়ে যাওয়া স্বর্ণগ্রামের খোঁজে বেঁচে থাকি