Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যন্তর মন্তর ঘরে
    – শরীফ এমদাদ হোসেন

    চলো রোদকে শুকাতে দেই
    কোলে করে নিয়ে আসি ফসলের মাঠ
    নদীগুলি গুছিয়ে রাখি আলমারিতে
    পাহাড়সমেত ঝরণায়ও ভরে ফেলি বুকের পকেট
    তারপর আকাশকে নামিয়ে এনে ব্যাগে ভরে রাখি
    তারাগুলো ছড়িয়ে দেই আলোহীন অসুখের ঘরে
    ভালোবাসা চুলোয় ভরে বিশ্বাসেরে বসাই যাদুঘরে

    চলো দেশটারে পুড়িয়ে করি ছাই
    মানুষগুলো করি অঙ্গার
    রাজপথে বসাই মেলা,পাগলের হাটে কিনি বিপুল সদাই
    চলো সেই আদি যুগ আনি আগে ধরে
    জাহেলিয়াত যাকে বলা হতো
    ধর্মকে তুলে রাখি দূর মাচানে
    শক্তিকে শান দেই ছুরি তলোয়ারে

    চলো দুপুরকে রাত করি
    আলো নিয়ে এই দেশ ভরি অন্ধকারে
    হিরক রাজার মতো গড়ে তুলি নিজ ভূমি
    জোর করে চতুরেরে ভরে দেই যন্তর মন্তর ঘরে।

    2
    4 Comments
    • একেবারে অভাবনীয় চিত্রকল্পের মিছিল, কিন্তু এই খেয়ালি রূপকের আড়ালে যে ধারালো সমাজ-সমালোচনা লুকিয়ে আছে, সেই চমকটা অনবদ্য, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মত! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • চিত্রকল্পগুলো ভয়ংকর সুন্দর।

Skip to toolbar