-
“নিঃস্ব ”
~শ্রাবনীযার ভেতরে লক্ষ কোটি
কথা জমেই পাহাড় হলো
তার কণ্ঠে সুরেলা গান
কোন জাদুতে শুনবে বলো?
যার দু’চোখের শুষ্ক কোটর
জল ঝরিয়ে ক্ষান্ত হলো
তার ওই চোখে ঝর্ণাধারা
কেমন করে দেখবে বলো?
যার কলমের শুষ্ক কালি
অভিমানের আঁচড় কাটে
তার লেখাতে খুঁজছো কেন
প্রেম নিবেদন ফ্রন্ট মলাটে?
যার ভাষাতে ভালোবাসা
মূক, বধির, অন্ধ বটে
তার অধরের চাইছো ছোঁয়া
ওষ্ঠ, কপোল আর ললাটে!যার হৃদয়ে রক্তক্ষরণ
তার বুকেও মারবে ছুরি?
ভালোবাসার দোহাই দিয়ে
আগাগোড়াই ছলচাতুরী!
ভেতরটা যার ছাইয়ের পাহাড়
বাহিরে তার আগুন দেবে?
আগাগোড়া নিঃস্ব যে তার
কি আছে যে কেড়ে নেবে?
ভেতরটা যার ধ্বংসস্তূপ
বাহিরেও তার আঘাত দেবে?
কি আর এমন আছে বাকি
আঘাতে যা ধ্বংস হবে?3 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
ahsan habib
@habib083015
Poly Alam
@butterflywords
অমিত
@amitroy
সোহেল রানা
@rocketmondol
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com


অভিমানগুলো ঝড়ে ঝড়ে পড়ছে যেন!
এই বিষণ্ণ রাতে ভালো লাগলো আপনার লেখাটি পেয়ে, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!