Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চলো
    – শরীফ এমদাদ হোসেন
    চলো আমরা, সভ্যতার ট্রেনে চড়ে নীতি আওড়াই
    চোখের মোড়কে তুলে রাখি অশ্রুর প্লাবন
    আত্মহননের পথে আর না বাড়াই পা
    দুঃখ কী আর?
    মরছে ভাই বন্ধু চেনাজানা গাঁয়ের স্বজন
    আমার কী যায় আসে তাতে
    পরাণের ভেতরেই থাক তুমুল যুদ্ধের আয়োজন।

    চলো, আজ মানুষে মানুষে ভরিয়ে দেই
    ধ্বংসোন্মুখ বসুধা ভাগাড়
    নষ্ট বেদীতে রাখি মৃতের প্রেতচ্ছায়া
    হৃদয়ের খুপরিতে পচনের গন্ধ লেগে থাক
    চলো উন্মুক্ত নিলামে তুলি হৃদয়ের দাম
    বেঁচে দেই নিজেকে নিজেই
    লজ্জা পাবো না আর, হোক সে যতই বদনাম।

    নাহলে চলো আজ, সবকিছু ভুলে
    দেশটারে কাটি, অপারেশন টেবিলে দেই তুলে।

    3
    6 Comments
    • আমার খুব ভালো লেগেছে

      • সুন্দর মতামতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাকে। সুস্থ সুন্দর থাকুন সকল সময়।

    • কবিতাটি পড়তে পড়তে মনে হলো, আমরা হয়তো ধ্বংসের দিকে এগোচ্ছি না; বরং ধ্বংসের সঙ্গে বসবাস করাকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি।

      • সুন্দর মতামতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাকে। সুস্থ সুন্দর থাকুন সকল সময়।

    • এমন তীক্ষ্ণ কবিতা আরো চাই কবি, যে কবিতা বিদ্ধ করবে আমাদের কাপুরুষ হৃদয়টাকে, জাগিয়ে তুলবে আমাদের ভেতরের চেতনাকে!

      • সুন্দর মতামতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাকে। সুস্থ সুন্দর থাকুন সকল সময়।

Skip to toolbar