-
স্বপ্নের উপসংহার
জাকের আদিত্যএকটি দিন তোমার জন্য মন খারাপের মন থাকবে না।
কেউ জিজ্ঞেস করবে না এতোদিন কোথায় ছিলেন, কেমন আছেন?
বলতে হবে না মিথ্যে করে, ভালোই আছি। ভালো থেকো।এ রকম আর গভীর রাতে কবিতার প্রতি ভালোবাসা থাকবে না।
একটা দিন হবে একা, ভীষণ ভাবে একাকীত্বে একা।হয়তো আমি আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্খায় আর আলোড়িত হবো না।
সারা জীবন ভেসে উঠবে চোখের গভীরে এক মুহুর্তে । কেউ থাকবে না পাশে, গাইবে না কোন গান।নক্ষত্রের রাতে আমি জেগে থাকবো, তন্দ্রার ঘোরে। জীবনের প্রবল উচ্ছ্বাস ভুলে যাবো। হয়তো অন্ধকারে জোনাক পোকার আলো আঁধারি আমাকে আর উদ্বেলিত করবে না।
একটি দিন অন্ধকার সঙ্গী হবে। বাতাসে ভেসে যাবে শিমুল তুলোর বীজ, জীবনের প্রয়োজনে।
জীবনের প্রয়োজনে আসবে নতুন মুখ, মুখোমুখি।আমার হয়তো তখন কিছুই মনে থাকবে না।
এই আনন্দ, কষ্ট, অভিমান, ভালোবাসা, স্বার্থপরতা। জীবনের সকল উচ্ছ্বাস আর উন্মাদনা।আমি সেদিন মৃত্যুকে আপন করে অন্ধকারে ঘুমিয়ে পড়বো যেমন ঘুমিয়ে ছিলাম জন্মের আগে মাতৃ জঠরে।
4 Comments
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin


সুন্দর..