Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • জন কিটস (John Keats)
    ~~~~~~~~~~~~~~~
    ইংরেজ গীতিকবি জন কিটস ৩১শে অক্টোবর ১৭৯৫ খ্রিস্টাব্দে লন্ডনের মুরফিল্ডসের একটি ভাড়াটে ঘোড়ার আস্তাবলে জন্মগ্রহণ করেন এবং ২৩শে ফেব্রুয়ারি ১৮২১ খ্রিস্টাব্দে ইতালির রোমে মারা যান । তিনি ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি । চিরসুন্দরের কবি জন কিটস এর কাব্যশৈলী ছিল কামনাপ্রবণতায় ভরপুর, বিশেষত তার গীতিকাব্য বা স্তবগানগুলোতে (Odes) । আজো তার কবিতা ও চিঠিপত্র ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিকর্ম । পরবর্তী ভিক্টোরীয় যুগে জন কিটস এর The Eve of St Agnes এবং La Belle Dame Sans Merci কবিতাদ্বয় Pre-Raphaelite movement আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং অ্যালগারন চার্লস সুইনবার্ন, দান্তে গ্যাব্রিয়েল রসেটি ও উইলিয়াম মরিসের মত কবিদের অনুপ্রাণিত করেছিল । কল্পনাশক্তি, মনন ও সৌন্দর্যের প্রতি এক তীব্র আকর্ষণে জীবন গড়া এই প্রতিভাময়ী কবির ১৮১৭ খ্রিস্টাব্দে ৩০টি কবিতা ও সনেটের সমন্বয়ে Poems শিরোনামে বই প্রকাশিত হয় । জন কিটস এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে: The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Endymion, Hyperion, Ode to a Nightingale, To Autumn, Ode On A Gracian Urn ইত্যাদি । ইংরেজি ভাষায় পাঁচটি বিখ্যাত স্তবগানগুলোর মধ্যে Ode to a Nightingale অন্যতম । প্রশান্তি, সৌন্দর্য ও তারুণ্যের প্রতীক জন কিটস এর এক অমর রচনা Ode On A Gracian Urn গীতিকাব্যে তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে: “Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know”. * তথ্যসূত্র: উইকিপিডিয়া ।

    নিঃসঙ্গতার প্রতি
    কবি: জন কিটস
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    হে নিঃসঙ্গতা!
    যদি আমাকে তোমার সাথেই বাস করতে হয়,
    তা যেন ঝাপসা দালানকোঠার জটলাপূর্ণ স্তূপের মধ্যে না থাকে;
    আমার সাথে চড়ো সেই খাড়া পথে,
    প্রকৃতির মানমন্দিরে— যেখান থেকে উপত্যকা,
    এর পুষ্পময় ঢাল, এর নদীর অচ্ছ ঢেউ,
    মনে হতে পারে এক বিঘত;
    আমি তোমার প্রহরা পালন করি
    বৃক্ষশাখায় ঘেরা চাঁদোয়ার মধ্যে,
    যেখানে হরিণের ক্ষিপ্র লাফে
    শেয়াল মোজা ঘণ্টা ফুল থেকে বুনো মৌমাছি চমকে ওঠে ।
    কিন্তু যাই হোক আমি সানন্দে তোমার সাথে এই দৃশ্যগুলো খুঁজে বের করব,
    তবুও এক নিষ্পাপ মনের মিষ্টি আলাপ,
    যার কথাগুলো পরিশীলিত চিন্তার প্রতিচ্ছবি,
    এটিই আমার আত্মার তৃপ্তি;
    আর নিশ্চয়ই তা হবে মানবজাতির প্রায় সর্বোৎকৃষ্ট পরমানন্দ,
    যখন দুটি সমমনা আত্মা তোমার সান্নিধ্যে চলে যায় ।

    3
    4 Comments
    • কিটসের জীবনী এবং তাঁর কালজয়ী কবিতার অনুবাদ দুটোই অনবদ্য লাগলো লেখকপ্রিয়! কিটসের সাথে বাংলাভাষী পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার এই প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে!

    • জন কিটসের নিঃসঙ্গতা কোনো শূন্যতার নাম নয়; এটি আত্মার গভীরে পৌঁছানোর এক নীরব যাত্রা। অনুবাদটি মূল কবিতার ধ্যানমগ্ন আবহ ও রোম্যান্টিক সৌন্দর্য সুন্দরভাবে ধারণ করেছে। পৃথিবীর ধ্রুপদী সাহিত্যসম্ভারকে বাংলা ভাষায় পৌছে দেয়ার এই মহতী উদ্যোগ চলমান থাকুক।

Skip to toolbar