-
সোহেল রানা is with অভিমানী মন and 6 others
#আশ্বাস…
সময় আর স্থিতি কেনো এমন হয়,
জানিনা কেউ কেউ,
হয়তো জানে ঐ যারা মন নিয়ে গবেষণা মত্ত, মনস্তত্ত্ববিদ,
ভালোবাসা আর প্রেমের দু’টো অদেখা সূত্র ধরে
পথচলা শুরু হয় মানুষের,
কখনো ভালোবাসা ক্ষয়ে যায়
পড়ে থাকে শুধু প্রেমের কামনা চতুর বাঁধন,
আবার প্রেম থাকেনা কখনো হৃদয়ে কিংবা কায়ায়
শুধু ভালোবাসার অদেখা মায়ায়
জড়িয়ে থাকে মন ও মনন।
অথচ কসম ছিলো, থাকে;
থাকে প্রতিজ্ঞা আর হারানোর অযাচিত আশংকা।
ক্ষণে-কালে, অবস্থানে, কাজের হাজারো ছুঁতোর অলিগলে ধরে
প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভালোবাসা
অথবা ভালোবাসা থেকে প্রেম।
কী নিদারুণ কষ্ট এই বিচ্ছিন্নতা,
কতটা কঠোর হতে হয় নিজের প্রতি,
কতখানি দয়াহীন হয়ে দিনাতিপাত করতে হয় তখন,
কেউ জানেনা, বোঝেনা আপন করে..
যারা বুঝবার, যারা কাছের,
তারাই যখন অবুঝ, তখন অদেখা এ আকাঙ্ক্ষা
অযাচিত এই অসামঞ্জস্য অন্য কেউ বুঝবে কেনো..
তবু তো পথ চেয়ে থাকা থামেনা
থামেনা স্ফুলিঙ্গের হৃদয় কুড়ে খাওয়া…
ভেবে ভেবেই শান্তি কামনা-
একদিন সব অসঙ্গতি মিশে গিয়ে
কেউ তো বলবে,
দেখো আমার দু’হাত ভরে এনেছি
শুধু তোমার জন্য, একহাতে প্রেম আর অন্য হাতে ভালোবাসা,
কপোলযুগলে ছোঁয়াও আমার করকোমল যুগল
একান্ত তোমার করে…২০১৯
2 Comments
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।
সোহেল রানা (রকেট মণ্ডল)
Friends
MAHMUD HAYAT
@mahmudhayat
Kazi Adam
@kaziadam
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
Dark Venum
@darkvenum
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Parvez Rana
@parvezrana

এক হাতে প্রেম, অন্য হাতে ভালোবাসা—সম্পর্কের পূর্ণতাও বোধহয় এমনই।