-
অ্যাফ্রোদিতির পুনরুত্থান
জাকের আদিত্যতোমার পায়ের কাছে লুটোপুটি খায় সকালের নরম আলো।
প্রবল শৈত্য প্রবাহের পরে বসন্তের প্রথম সুবাতাস প্রবেশ করে তোমার ঘরে।
ঘুম ভেঙে জেগে উঠে তুমি অনুভব করো তোমার নারী সত্তাকে। তুমি অনুভব করো তোমার প্রবল শক্তিমত্তা, সৃজনশীলতা – একজন মানুষ হিসেবে।
জানালা দিয়ে চেয়ে দেখো বিশুদ্ধ গোলাপ, বসন্তের আয়োজনে বিভোর।
এতো দিন কেমন ভুলে ছিলে?
নিজেকে ব্যস্ত রেখেছো সৃজনশীল চর্চায় আর ঘরের আটপৌরে কাজে।
ব্যালকনিতে একবার যাও তুমি। সকালের মিষ্টি রোদে, গলির বাড়িগুলো আবার যেন বসন্তের আমেজে জেগে উঠেছে।
তুমি নিজের ঘরে ফিরে আসো এবং আয়নায় নিজেকে দেখো। অস্ফুট স্বরে তুমি বলো-
আমি একজন নারী এবং আমারও আছে স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার । নিজেকে নিয়ে আমি আজ গর্বিত।
এ যেন উত্তাল সমুদ্রে অ্যাফ্রোদিতির পুনরুত্থান।ঐদিকে রাস্তার মোড়ে কোন এক বংশীবাদক নতুন দিনের সুর তোলে আনমনে, একাকী। শিশু আর পাখিদের দল তার বাঁশির সুরের সঙ্গী হয়।
8 Comments-
-
প্রিয় জাকের আদিত্য, আপনার এই সুন্দর সৃষ্টিটি পাঠ করে মনে হলো, ঠিক যেন দীর্ঘ শীতের শেষে ভোরের প্রথম সূর্যরশ্মির মতো এক আত্মজাগরণের সুর ফুটে উঠেছে। আপনার এই লেখায় নারী সত্তার পুনর্জাগরণের যে বার্তাটি ফুটে উঠেছে, তা যেন রবীঠাকুরের কোনো গানের সেই চিরন্তন নতুনত্বের আহ্বানের মতোই বেশ প্রাণবন্ত ও সাবলীল। নিজের স্বকীয়তাকে খুঁজে পাওয়ার এমন সহজ প্রকাশ খুব চমৎকার লেগেছে।
-
-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে। বসন্তের আমেজ আর নারীর শক্তির কথাগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


nice