-
ছায়াদের সংসদ
~ শরীফ এমদাদ হোসেনরাত তিনটেয় জাতীয় সংগীত গেয়ে
উঠে বসে শহীদ মিনার—
তার গা থেকে রক্ত ঝরে,
হাইকমিশনারেরা সেই রক্তে সানন্দে চা বানায়।দেখি—
ছায়ারা সংসদ বসায়,
তারা তাদের গায়ে ফিট করে রাখে পতাকা
মাইক্রোফোনে চিৎকার করে গণতন্ত্র!
তাদের জিহ্বায় আটকে থাকে
একটি ভোটাধিকারহীন পাখির ডানা।পেছনে, জনতার চোখদুটো
ঝুলে থাকে বিদ্যুতের খুঁটিতে,
অন্ধকারে লাল হয়ে জ্বলে উঠে তারা—
না, সেটা আসলেই তারা নয়,
এ তারা ক্রোধের জ্বলজ্বলে চোখ!ঘুমিয়ে আছে মাঠ, ঘুমিয়ে আছে মানুষ
তাদের স্বপ্নে নেমে আসে উল্টো হাঁটা নেতারা—
আর সামনে পড়ে থাকে ভবিষ্যতের লাশ।কখনও টিনের ঘরে ডংকা বাজে,
ম্যাটিকুলাস বাক্সে ভরা থাকে শিশুর কান্না,
কেউ কী শুনতে পাও ?
এ তোমারই সন্তানের কণ্ঠস্বর!আমি হুশিয়ার করছি—
এই ছায়াদের রাজত্বে আর আলো আসবে না
আনতে হলে চক্ষুষ্মান আলো
আগুন জ্বালাতে হবে বুকের ভেতরযতদিন না
একজন মা কাঁপা গলায় বলবে—
“আমার সন্তান ন্যায্য অধিকার চায়”
ততদিন রাত্রি কাটবে না,
প্রহসনের ঘড়িও থামবে না।
_________________________________
রচনা ৭/৮/২০২৫3 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman



গায়ে কাটা দিয়ে উঠলো কবি! ছায়াদের সংসদে আমাদের ভূত-ভবিষ্যৎ দেখে সত্যি ভাবনায় পড়ে গেলাম!