Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • এক গ্রীষ্মের সন্ধ্যায় লেখা
    কবি: জন কিটস
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    গির্জার ঘণ্টাগুলো এক বিষাদময় সুরে বেজে ওঠে,
    মানুষকে ডাকছে অন্য কোনো প্রার্থনার দিকে,
    অন্য কোনো বিষণ্ণতা, আরো ভয়ঙ্কর দুশ্চিন্তা,
    ধর্মোপদেশের বিকট ধ্বনি আরো বেশি মনোযোগ দিয়ে শুনতে ।
    নিশ্চয়ই মানুষের মন ঘনিষ্ঠভাবে আবদ্ধ
    কোনো এক অন্ধ জাদুমন্ত্রে: যখন দেখি প্রত্যেকের চোখে জল
    নিজেকে বাসগৃহের আনন্দ, লিডিয়ান সুর
    এবং গৌরবের মুকুটধারীদের সাথে উচ্চমার্গীয় আলাপ থেকে দূরে সরিয়ে নেয় ।
    তবুও, তবুও তারা বেজেই চলেছে,
    আর আমার এক আর্দ্রতা অনুভব করা উচিৎ,
    কবরের মত শীতলতা,
    আমি জানতাম না কি যে তারা নিভে যাওয়া প্রদীপের মত মরে যাচ্ছে,
    সেটিই তাদের দীর্ঘশ্বাস, বিলাপ,
    তারা বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার পূর্বে— তাজা ফুল জন্ম নিবে
    এবং অবিনাশী চিহ্নের অনেক মহিমা ।

    4
    5 Comments
    • আপনার এই চমৎকার অনুবাদে বিষাদ আর গভীর অনুভূতির যে মেলবন্ধন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি লাইনে যে মায়া জড়িয়ে আছে, তা অটুট রেখে নিয়মিত নতুন নতুন ভাব প্রকাশের মাধ্যমে লেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • ঘণ্টা থামে না, তবু নীরবতার ভেতরেই জন্ম নেয় নতুন ফুল…🖤

    • মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, আপনার করা এই অনুবাদটা পড়ে বেশ মায়া লেগেছে, খুব সুন্দর একটা আবেগ কাজ করেছে পুরো লেখাজুড়ে।

Skip to toolbar