-
চাঁদের আলো
কবি: উইলিয়াম শেক্সপিয়ার
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
[উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’ থেকে, ১৫৯৬-১৫৯৮]কি মধুর চাঁদের আলো এই তীরের উপর ঘুমিয়ে আছে!
এখানে আমরা বসব,
এবং সঙ্গীতের সুর আমাদের কানে ধীরে প্রবেশ করতে দাও:
মৃদু নিস্তব্ধতা আর রাত্রি,
হয়ে ওঠে মধুর ঐকতানের স্পর্শ ।
বসো, জেসিকা ।
চেয়ে দেখো, স্বর্গের মেঝে কেমন প্রাচুর্যপূর্ণভাবে খচিত যেন এক উজ্জ্বল স্বর্ণ চাকতি ।
তুমি যে ক্ষুদ্রতম গোলকটিই দেখো না কেন
এটি তার গতিতে এক দেবদূতের মত গান গায়,
এখনো তরুণ-চোখবিশিষ্ট স্বর্গীয় দূতগণের জন্য সুর সৃষ্টি করছে ।
এমন ঐকতান অমর আত্মাদের মধ্যে থাকে;
কিন্তু ক্ষয়শীল এই কর্দমাক্ত আবরণ যখন তাকে একেবারেই রুদ্ধ করে রাখে,
আমরা তা শুনতে পাই না ।4 Comments-
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, আপনার অনুবাদে চাঁদের স্নিগ্ধ আলো আর ঐকতানের অপূর্ব মিশেল বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনি যদি কথোপকথনের অংশগুলোতে সামান্য কিছু শব্দের অদলবদল করেন, তবে পাঠক হয়তো সুরের ছন্দটা আরও নিবিড়ভাবে অনুভব করতে পারবেন। অসাধারণ এই অনুবাদের মাধ্যমে আপনি শেক্সপিয়ারের মূল ভাবকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, এভাবেই নিয়মিত লিখে যান।
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


চাঁদের আলোয় হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য, প্রতিটি শব্দ সুন্দর কিছু অনুভব দিয়ে গেল! লেখকপ্রিয়, পুরনো সাহিত্যকে এভাবে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার জন্য একরাশ শুভ্র ভালোবাসা নেবেন! এমন সুন্দর অনুবাদ আরও চাই!