-
মা, তুমি কত দুরে !
-এমএম রহমান
মা, তুমি নেই—তবু তোমার স্মৃতি ঘিরে
তোমার মায়াভরা ডাক আজও বাজে অন্তরে।
যে কোলে মাথা রেখে ভুলে যেতাম সব ব্যথা,
আজ সেই কোলে নেই ঠাঁই—শুধুই স্মৃতির কথা।
তোমার হাতের স্নেহস্পর্শ খুঁজি প্রতিটি ক্ষণে,
চোখের জলে তোমায় দেখি নীরব গোপন মনে।
তুমি ছিলে আমার ছায়া, ছিলে বাঁচার আলো,
তুমি ছাড়া এই পৃথিবী কেন যেন লাগে কালো।
কত কথা বলার ছিল, বলা হলো না আর,
তোমার শূন্যতায় আজও কাঁদে হৃদয় আমার।
মা,তুমি কতো দুরে, যেখানেই থাকো তুমি,
তোমার দোয়া ও মোদের দোয়া থাকুক অটুট- এই কামনায় আমি।7 Comments -
Friends
Zahra nur
@zahranur
Alamgir Kabir
@alamgirkabir
Md Hassan
@mdhassan
মোঃ বাবুল হোসাইন
@babulsir2003gmail-com
সাহিত্য গুচ্ছ
@sahittoroy
Md Muhibbullah
@mdmuhibbullah
Sabbir Khan
@sabbirkhan1
Drako Shajib
@drako
Neel tripura
@neel


কবিতার শেষ প্রার্থনাটি অত্যন্ত সুন্দর—‘তোমার দোয়া ও মোদের দোয়া থাকুক অটুট। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানির ছগিরা।