-
কবিতা: তুমি শুধু আমার
— অর্ঘ্যদীপ চক্রবর্তীআমি শুধু তোমার
তুমি শুধু আমার।
তোমার রূপে ধন্য আমি
তোমার সৌন্দর্যে মুগ্ধ আমি
আমার হৃদয়ে সদা তুমি
আমার চিন্তা, চেতনা, ভাবনায়
শুধু তুমি, তুমি আর তুমি।
তোমায় দেখলেই সব দেখা হয়ে যায়।
কেন দেখব হিমালয়?
কেন দেখব সমুদ্র?
ওদের রূপের থেকেও তুমি অপরূপা।
পৃথিবী ভ্রমণে আর কী লাভ?
তুমিই অসীম সৌন্দর্যে ভরপুর।
এই বিশ্বব্রহ্মাণ্ডের রূপও
তোমার কাছে হার মানে!
তোমায় দেখলেই সব দেখা হয়ে যায়।
আমার প্রেম, আমার ভালোবাসা,
আমার জ্ঞান, আমার কল্পনা
সবেতেই শুধু তুমি।
আমার ভালোবাসার খাতায়
শুধুই তোমার নাম লেখা।
আমার প্রাণ, হৃৎপিণ্ড
সবকিছু জুড়েই তুমি, শুধু তুমি।
তুমিই আমার মনের রানি
আমার স্বপ্নের রাজকুমারী।
তুমিই আমার প্রেমের কবিতা
আমার ভালো থাকার ঠিকানা।— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/৮/২০২৬5 Comments-
অর্ঘ্যদীপ চক্রবর্তী, আপনি অত্যন্ত সুন্দর ও আবেগপূর্ণ কিছু শব্দমালা আমাদের উপহার দিয়েছেন, যেখানে প্রিয় মানুষটিকে ঘিরে পুরো পৃথিবী সাজানোর চমৎকার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। হিমালয়ের চেয়েও প্রিয় মানুষের রূপকে বড় করে দেখার এই অনুভূতির সাথে যদি আপনি আরও কিছু নিজস্ব উপমা যোগ করেন, তবে লেখাটি পাঠকের হৃদয়ে আরও গভীর দাগ কাটবে। আপনার এই প্রাণবন্ত এবং আবেগমাখা লেখনী আমাদের মুগ্ধ করেছে, তাই আপনার কলম একইভাবে সচল থাকুক।
Friends
faiza adila
@faizaadila
মোঃ শফিকুল ইসলাম
@safik839gmail-com
Tandra Peris
@tandraperis
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Mullick Md. A. khaleque
@mullickmd-a-khaleque
ইস্রা
@israteasha
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
Hasan Amin
@hasanamin
Hablu Dey
@habludey



ভালোবাসাকে অমর করে রাখার কবিতা