-
বাবা-মা হারা সন্তানের আর্তনাদ
মো:শাহিনুল ইসলাম বাপ্পীএত ছোট বেলায় বাবা-মা হারিয়েছি,চেহারাটাও নেই মনে 🙇♂️
কত ঘাতপ্রতিঘাত সয়েছি শুধু,বাবা-মা না থাকার কারনে
একাকি বেড়ে ওঠা কত যে কষ্টের,ভুক্তভোগীরাই শুধু জানে
আমার মতো জীবন কারো না হোক, প্রার্থনা করি মনে প্রাণে
মায়ের বুকে ঘুমানোর আমার,নেই কোন অভিজ্ঞতা😥
মৃত্যুর আগে অনেক,,,,, বছর ছিলেন হয়ে অসুস্থতা
হাসপাতালে থাকতেন আমার,মা জননী একা
ঘুমপাড়ানি গল্পে ঘুমাই,এটা হতো শুধুই স্বপ্নে দেখা
স্বপ্ন ভাঙ্গতেই কান্না করে,কেটেছে অনেক রাত
আমার মাথার বালিশ শুনেছে, নিরব আর্তনাদ
সেহেরি ইফতার ঈদের দিন ও কেটেছে হাসপাতালে
স্নেহ মমতা পিতা মাতার, জোটেনি আমার কোন কালে
বাবার হাতের আঙুল ধরে,স্কুলেতে হয়নি যাওয়া
বিকাল বেলায় বাবার সাথে, খেলার স্বাদ ও হয়নি পাওয়া
যখন দেখি বাবা মার কোলে সন্তানেরা ঘোরে
অসহায়ের মতো তাকিয়ে থাকি, নয়নে অশ্রু ঝরে
স্কুল ছুটির পরে যখন সবার, মা বাবারা নিতে আসে
তখন আমার অশ্রু জলে, চক্ষু দুটো ভাসে
বাবা-মার ছায়াতলে রোজ,বন্ধুদের হয় স্বপ্ন পুরোন
ওদের মুখে গল্প শুনে, আমার বুকে হয় রক্তক্ষরণ
জীবন মরন যার হাতে, তার ভালবাসায় আমি মুগ্ধ
যদিও দুই অধিনায়ক ছাড়া, চালাচ্ছি জীবন যুদ্ধ
ওগো আমার মহান স্রষ্টা,শোন আমার শেষ মিনতি
পৃথিবীর সব বাবা-মাকে,দয়া করে, কোরো জান্নাতি।8 Comments-
-
আপনার লেখনীতে ফুটে ওঠা শৈশবের সেই একাকীত্বের হাহাকার আর বাবা-মায়ের জন্য আকুল প্রার্থনা যেন সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে, তাই এমন গভীর আবেগপূর্ণ অনুভূতিগুলো নিয়মিত লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
-
আমার কাছে বিশেষ করে ভালো লাগল লাইনগুলোর দৈর্ঘ। এমন লম্বা বিস্তৃত লাইনে খুব কম জনই লিখে হয়ত ইদানীং। অথচ সুন্দর সব অন্তমিল দিয়ে একটা ঘটনা বা অভিজ্ঞতাকে ধীরে ধীরে ফুটিয়ে তুললেন – এটা ভালো লাগল।
Friends
Md. Afzal Hossain Afzal
@md-afzalhossainafzal
মোঃ শফিকুল ইসলাম
@safik839gmail-com
Md Amanot Sheikh
@mdamanotsheikh
Mullick Md. A. khaleque
@mullickmd-a-khaleque
Sarker S Islam
@sarkersislam
Hasan Amin
@hasanamin
জাকারিয়া'র কবিতা সমগ্র
@13acf29554d9819d8746e9792c3aa03d
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
Ahnaf Xihan
@ahnafxihan


Md Bappy, লেখাটা পড়ে বুকটা সত্যি কেঁপে উঠল, খুব কষ্টদায়ক অনুভূতি শেয়ার করেছেন আপনি। অন্যদের লেখাগুলোতেও নিয়মিত লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।