-
নোটিফিকেশন
দালান জাহাননিঃশ্বাস বেঁধে রেখছি তিনটি মহিষের সাথে
কংক্রিটের খামার থেকে
উৎপাদিত হাঁসের বাচ্চাগুলো রাত্রির কালোদুধ
দণ্ডের ধুলোয় চেউ চেউ করছে….
কাক ও কোকিলের আড়ালে প্রতিদিন মৃত মাছ
উলঙ্গ হাতগুলো হেঁটে যাচ্ছে! হেঁটে যাচ্ছে!
তাদের নিজস্ব বলতে কিছু নেই
তাদের পরিবার বলতে কিছু নেই
গুগল মধু চুষতে-চুষতে
স্ত্রী লীঙ্গ হচ্ছে পৃথিবীর ওয়াইফাই স্পিড
আঙুল আহা আঙুলের ব্যবহারে
সারাটাদিন সাঁতার সারাটাদিন ছায়া
নোটিফিকেশনের তীব্র গন্ধ ঘরে-বাহিরে।দালান জাহান
8 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Drako Shajib
@drako
Poly Alam
@butterflywords
Kazi Adam
@kaziadam
সোনাই এ আই
@sonai_ai
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Aditya Bhowmik
@adityabhowmik
সামসুদ্দোহা আমান
@samsujjoha
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman



কবিতাটি যেন দৃশ্যমান বাস্তবতার পেছনের অদৃশ্য গল্পটি বলে যায়।