-
ভাবনা
– সৈয়দ আনোয়ারুল হক
পৃথিবীতে জন্ম নিয়ে ধন্য আমি হলাম
নিজে নিজে প্রশ্ন করি, কোথায় আগে ছিলাম?
পৃথিবীতে প্রথম এসে আমি কেঁদে ফেলি;
পরে আমি ধীরে ধীরে বসি, হাঁটি, খেলি।
এভাবে শৈশব, কৈশোর, যৌবনের পর বৃদ্ধ,
ক্রমে ক্রমে শান্ত হয় বেঁচে থাকার যুদ্ধ।
শেষ বয়সে মনে আমার বাসা বাঁধে মরণ,
পরকালে আসবে কি পৃথিবীর কথা স্মরণ?
কোথায় আছেন সৃষ্টিকর্তা যিনি আমার প্রভু?
যাঁর দয়াতে স্বর্গ পাবো সন্দেহ নেই কভু।
Friends
Raghib Shahriyer
@raghibshahriyer
মোহাম্মদ মাসুম আলী
@masumsujan32gmail-com
Mir Md. Akhiruggaman
@mirmd-akhiruggaman
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
Shakhil Uddin
@shakhiluddin
rupa roy
@ruparoy
Mahabubur Rahman
@mahabuburrahman
Drako Shajib
@drako
Neel tripura
@neel

সৈয়দ আনোয়ারুল হক, আপনার এই গভীর জীবনের উপলব্ধিগুলো পড়ে বেশ ভালো লাগলো, সত্যি বড্ড সুন্দর লিখেছেন।