-
২২৮৬.
জীবন পাখি গেলে উড়ে-
ও মন সবই হবে পর।ক’দিনেরই জীবন ঘিরে
বান্ধ রঙের ঘর-
থাকতে কি আর পারবে তুমি?
ও মন,
অনন্ত জীবন ভর।যতোই ধর বাহাদূরী তুমি
রুপ যৌবনের উপর-
ধরবে ঘুনে সবই একদিন ,
চলতে হবে, লাঠির উপর।
জীবন পাখি গেলে উড়ে-
ও মন সবই হবে পর।পাখি বিহীন তোমারে তো
করবে সবাই পর-
করবে না আর একটু দেরী
তোমায়,করতে বাহির ঘর।
আসবে রেখে ঐ জঙ্গলে
যেথা কবর মাটির ঘর।
“””””””””””””””””””””
মোঃ আলেফ শরীফ,
২২৮৬.৩১.১২.২৪ইং,ঢাকা।6 Comments-
-
মো আলেফ শরীফ, আপনার লেখা ‘জীবন পাখি গেলে উড়ে- ও মন সবই হবে পর’ পঙ্ক্তিটিতে জীবনের নশ্বরতাকে যেভাবে সহজ সত্যের ছোঁয়ায় তুলে ধরেছেন তা সত্যিই মুগ্ধকর এবং এটি আমাদের অতি পরিচিত মরমি লোকসংগীতের গভীর উপলব্ধির কথা মনে করিয়ে দেয়, তাই আপনি এভাবেই জীবনের কথা লিখে যান।
-
Friends
Nadira Mostari
@nadiramostari
Shojan Maria Shoche
@shojanmaria
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Harun-ur Rashid
@harun-urrashid
Santo Mon
@santomon
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
Nafisa Afrin
@nafisaafrin
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali


‘ধরবে ঘুনে সবই একদিন’—যৌবনের গর্ব, সম্পদ, সবকিছু একদিন ঘুনে ধরে– চমৎকার বলেছেন।