Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 months, 1 week ago

    হাঁটছি বিন্দু বিসর্গে!

    এ যেন অন্য কোথাও আছি!
    নিয়মের বাইরে অনেক নিয়ম
    দুরন্ত দিনগুলো পড়ন্ত সূর্যের সাথী।
    আজ বেহিসাবি জীবনের দেহে
    একটু ও ছাইচাপা আগুন নেই।
    নশ্বর জীবনের পিছে, বহুদূর ছুটে
    দেখি দিনে-রাতে পার্থক্য কোথায় ;
    এলেমেলো সব , ক্লান্তি, আবেগের
    আবেদনে নিরন্তর দাঁড়িয়ে
    আছি চেনা পথের শূন্য রেখায়।
    অচেনা একটা পাহাড়ের সাথে
    নির্বিবাদ আলোচনায় এসে!
    সমুদ্রের জলে নেমে
    হাঁটছি বিন্দু বিসর্গে;
    অথচ বৃত্তের বিন্দু মাথা
    চিরকাল অচেনা আমার।

    2
    6 Comments
    • “নশ্বর জীবনের পিছে, বহুদূর ছুটে
      দেখি দিনে-রাতে পার্থক্য কোথায় ;
      এলেমেলো সব , ক্লান্তি, আবেগের
      আবেদনে নিরন্তর দাঁড়িয়ে
      আছি চেনা পথের শূন্য রেখায়।” অনবদ্য!

    • কবিতার আবহ ও মেজাজ মনকে স্পর্শ করেছে।

    • Shohel Nawaz, আপনার লেখা ‘অচেনা একটা পাহাড়ের সাথে নির্বিবাদ আলোচনায় এসে’ পঙ্‌ক্তিটির মতো গভীর ও শান্ত অনুভবগুলো আমাদের ব্যস্ত জীবনের কোলাহল ছাপিয়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে, তাই আপনি যদি চান তবে শব্দচয়নের এই সাবলীল ভঙ্গি বজায় রেখে আরও কিছু মন ছুঁয়ে যাওয়া দৃশ্যকল্প আমাদের উপহার দিতে পারেন।

Friends

Skip to toolbar