Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 2 months, 1 week ago

    দুপুরে এখানে খাবার পাওয়া যায়

    দুপুরে এখানে
    খাবার পাওয়া যায়
    ভাঙা টিন চালায়,
    নিরিবিলি দুপুরে
    খাবার দোকানে।

    ​মাছে-ভাতে বাঙালি,
    গরম ভাতে লঙ্কা ঝাল,
    ভাপা পেঁয়াজ ইলিশ,
    শুটকি ভর্তা চারটে—
    ডাল-ভাত খেয়ে যান স্যার!

    ​সাবধানে নিয়ে যা
    অতিথি আপ্যায়নে,
    একটু কমতি যাতেও না হয়—
    অপরূপ অভূতপূর্ব মেলবন্ধন।

    ​বেয়ারাকে তার
    নায্যমূল্য নামক টিপস
    দেওয়া হয়নি আজ;
    লজ্জা রাজনীতি
    ঢেকে আর্থিক সান্ত্বনা
    তাকে কাছে টেনে, বুকে টেনে
    জিজ্ঞেস, “কেমন আছিস তুই?”
    দোকানের একই টেবিলে বসে—
    দূরত্বের ইতি প্রীতিভোজে।

    2
    3 Comments
    • বেদনাদায়ক, কিন্তু সুন্দর … !

    • আপনার লেখা এই ‘দূরত্বের ইতি প্রীতিভোজে’ কথাগুলো ভীষণ মানবিক, আচ্ছা এমন মায়াবী মুহূর্তগুলো কি আমাদের যান্ত্রিক জীবনে আসলেই খুব জরুরি না?

    • শাহরিয়ার, ‘দূরত্বের ইতি প্রীতিভোজে’ লাইনটির মাধ্যমে আপনি যে সাম্য ও মানবিকতার গভীর চিত্র ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। খাবারের স্বাদের সাথে মানুষের সম্পর্কের এই চমৎকার মিশেলটিকে আরও একটু সাজিয়ে নিয়ে লেখাটি নিয়মিত চালিয়ে গেলে আপনি অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন।

Skip to toolbar