-
প্রদীপ-শিখা
-পলি আলমআত্মকথনে সগর্বে গর্বিত আমি—প্রদীপ।
দূর করেছি দূরের সব অন্ধকার,
আমারই শিখায়।শিখা হাসিল, বলল—
“প্রদীপ, যতক্ষণ না জ্বলিবে অনল,
ঘুচিবে না অন্ধকার।
তুমি রয়ে যাবে সাধারণ,
থাকবে না তখন তোমার কোনো মূল্যায়ন।”প্রদীপও হাসিল। বলল—
“জানো কি, শিখা?
আমি তা জানি।
তবে কি শিখা, তুমি জানো?তুমি যতই শক্তিশালী হও না কেন,
তোমারও তো একটি মাধ্যম প্রয়োজন।”শিখাও আবার হাসল। বলল—
“প্রদীপ, তুমি আর আমি পরিপূরক।
সজোরে প্রদীপ ও শিখা উভয়েই হাসল।বলল—
‘দম্ভ আমাদের নয়।
যেখানে তুমি ছাড়া আমি বৃথা,
আমি ছাড়া তুমি বৃথা।সেখানে দুজনের মিলনে,
একতার শক্তিতে,
চলো করি নিধন
তোমার-আমার সেই চিরচেনা,
অবিনশ্বর তিমির।আমি প্রদীপ হব—ধারক,
তুমি শিখা হয়ে জ্বলবে।
আর আমাদের মিলিত আলোয়
পলায়ন হবে তিমিরের।”8 Comments-
-
-
Poly Alam, আপনাদের এই কথোপকথনের মধ্য দিয়ে প্রদীপ ও শিখার পারস্পরিক নির্ভরতার যে রূপটি ফুটে উঠেছে, তা সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী। আপনারা চাইলে প্রদীপ ও শিখার এই ঐক্যের সুরটিকে আরও কিছুটা বাড়িয়ে লিখে দেখতে পারেন, যা লেখাটিকে হয়তো আরও বেশি গভীরতা দেবে। আপনারা নিয়মিত লিখে যান, কারণ আপনাদের শব্দশৈলী পাঠককে আলোকের পথে এগিয়ে নিতে এক দারুণ অনুপ্রেরণা।
-
Friends
Afra Anjum
@afraanjum
ফারহান সীমান্ত
@melbetkhan
Khondkar Mostaque Ahmed
@mostaque
UTTAM KUMAR BISWAS
@uttamk
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
কোহিনুর বেগম
@kohinoorbegum
পিপীলিকা
@abujubair
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
Fayes Hasan
@fayeshasan



লেখাটা খুব সুন্দর আর একদম বাস্তব একটা সত্য তুলে ধরেছেন। প্রদীপ আর শিখার এই বোঝাপড়াটা পড়ার সময় মনে হলো যেন একে অপরের পরিপূরক হওয়ার গুরুত্বটাই ফুটে উঠেছে। আপনার শব্দ চয়ন আর চিন্তার ধরণটা সত্যিই অসাধারণ লেগেছে।