-
অর্থনীতিবিদ।। দ্বীপ সরকার
যতটুকুন অর্থের সীমানা দিয়ে
ঢেকে রেখেছে আমাকে
ততটুকুন খিদে দাও হে ঈশ্বর
যতটুকুন অভাবে ঝুলিয়ে রেখেছো আমাকে
ততটুকুন চাহিদা দাও হে ঈশ্বরআমার যতটুকুন খিদে সইবার সীমা আছে
ততটুকুন খিদে দাও
আমি যেনো,অন্তত বেঁচে থাকি
শুধু বেঁচে থাকার সীমা অব্দি ধৈর্য দাওআমার তেমন কোন সংসার নাই
সংসারের হাল ধরতে মুরদ লাগে
আমার তা নাই——আমি অঙ্কে পাকা হলেও, দূর্ভিক্ষের অঙ্ক বুঝিনা
কিসে খিদে মিটে কিসে ডাল খিচুরিক্লাসের টিচার ভেবেছিলো, আমি বড় কিছু হবো
চোখের পলকে সব প্রশ্নের উত্তর দিয়েছি কতো
অথচ,আমার খিদে ছড়িয়ে যাচ্ছে দিকবিদিক
ডালে ডালে খিদের পেঁচা, বিছিয়েছে রাজ্য
সেই রাজ্যের আমি রাজাখিদেকে চিনিনি বলে অর্থ চিনিনি
অর্থের রঙিন মুখে আমি কখনো ঝলসে উঠিনি
যারা খিদেকে বুঝেছিলো
তারা এখন অর্থনীতিবিদ14 Comments-
“খিদে” কবিতার পর এটা যেন সেই একই যন্ত্রণার আরেকটা মাত্রা। “খিদেকে চিনিনি বলে অর্থ চিনিনি”—এই লাইনটা অনেকক্ষণ মাথায় ঘুরবে।
-
কবিতাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আপনি খুব সহজ কথায় জীবনের অনেক গভীর একটা সত্য তুলে ধরেছেন। আপনার লেখাগুলো সবসময়ই মনের খুব কাছে গিয়ে পৌঁছায়।
-
-
আপনার এই সৃষ্টিকর্মটি জীবনের এক গভীর ও সত্য উপলব্ধিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। খিদের স্বরূপ আর বেঁচে থাকার লড়াইয়ের এই চিত্রটি মনের খুব গভীরে দাগ কেটে যায়, বিশেষ করে খিদের রাজ্য আর রাজার রূপকটি অসাধারণ হয়েছে। এমন সহজ কিন্তু হৃদয়স্পর্শী লেখনী আমাদের এই গ্রুপকে সমৃদ্ধ করছে, তাই আপনি নিয়মিত লিখবেন বলে আশা রাখি।
-
-
-

দ্বীপ সরকার
কবি ও সম্পাদক।। কুয়াশা
জন্ম বগুড়া জেলা,শাজাহানপুর উপজেলায়। গয়নাকুড়ি গ্রামে। ১ মার্চ,১৯৮১ । প্রকাশিত বই ৫টি।
Friends
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Md Yeasin
@mdyeasin
Muyed Sultan
@muyedsultan
N R
@nr
পিপীলিকা
@abujubair
sayed sajib
@sayedsajib
Abdul Motaleb
@abdulmotaleb


আপনার লেখাটি ভাল লেগেছে। বোধের জায়গাটি পরিষ্কার __মুগ্ধ হয়েছি। আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন!