Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 2 months ago

    বুনো কাঠের আবরণে

    ​বুনো কাঠের আবরণে,
    শ্যাওলা-আলো মায়াজাল—
    আঁধার মাখা মায়াবী বন,
    গহীণ অরণ্য।

    ​সেথা দাঁড়িয়ে ক্রুশের দেয়াল,
    নিহত স্মৃতির ইতিহাস!
    মুছে দিতে চেয়েছিল যারা
    মৃতদের সব বিশ্বাস।

    ​সত্য তো সেই মুক্তিদাতায়,
    এই বনেরই নির্জন কোণে;
    একাকী আর শূন্যতার মাঝে
    স্বর্গ জেগেছে গহীন বনে।
    ​ক্রুশ কাঠের সেই নিস্তব্ধতায়
    মৃতদের আজও দেখা মেলে;
    যিশু যেখানে ক্রুশের ছায়ায়
    স্মৃতিদের ডানা মেলে দেয়।

    ​এখানেই ঘুমায় প্রিয় বন্ধুরা,
    সমাধি বুকে শান্ত, স্থির।
    যিশু আজ তাদের আগলে রাখে
    হয়ে অনন্তকালের এক প্রাচীর।

    1
    2 Comments
    • শাহরিয়ার, আপনার লেখা ‘যিশু যেখানে ক্রুশের ছায়ায় স্মৃতিদের ডানা মেলে দেয়’ লাইনটা ভীষণ সুন্দর লেগেছে। পুরো কবিতা জুড়ে যে একটা গভীর শান্তি আর আবেগ ফুটে উঠেছে, তা বেশ মুগ্ধকর।

    • শাহরিয়ার, বনের নির্জনতা আর স্মৃতির যে গভীর মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক প্রশান্ত অনুভূতি তৈরি করে। এমন বিষাদ আর আশার সংমিশ্রণ ঠিক যেন কোনো পুরোনো গোধূলির ছায়াঘেরা উদাসীন দুপুরের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি শব্দের পরতে থাকা এই মমতাময়ী সুর যেন অবিরাম বেজে চলে, তাই আপনার কলমের এমন স্নিগ্ধতা যেন আরও অনেকদিন আমাদের মাঝে উজ্জ্বল হয়ে থাকে।

Skip to toolbar