-
একা একা এই পথে
মোঃ রুবায়েত রহমান রাফি৩
সারাদিন ধরে বৃষ্টি পড়ছে।
আজ আরিফের কোনো ক্লাস নেই। তাই সকাল থেকেই ঘরের জানালার পাশে বসে আছে সে। বাইরে আকাশটা কেমন ধূসর—মনে হচ্ছে, শহরটাও আজ আরিফের মতো চুপ করে গেছে।কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল।বৃষ্টির দিনে আরিফ তার প্রিয় গান মেঘ বলেছে যাব যাব বেশি শুনে :মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে– আমি তো আর নাই’ ॥
দুঃখ বলে ‘রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’ ॥
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে’,
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’তারপর নজরুল এর“মোর প্রিয়া হবে এসো রানী হয়ে…”
আবার—
“তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়,
সে কি মোর অপরাধ?”
আরিফ চুপচাপ শুনতে থাকে।বৃষ্টির শব্দের সঙ্গে গানগুলো মিশে গিয়ে ঘরটাকে আরও একা করে তুলছিল।তবে আজ বারবার ফিরে যাচ্ছে তার প্রিয় গানটির কাছে—
“মেঘ বলেছে ‘যাব যাব ‘’আর বৃষ্টি দেখছে কারণ নীলু তো মেঘ ,আরিফ মৃদু হেসে ফেলল।
তারপর নিজের অজান্তেই খুব আস্তে বলল,দূরে থাকা মেঘ তুই দূরে থাকিস না
কিছুক্ষণ চুপ থেকে আবার বলল,
“তুই কাছে আয়।”আমার বুকে ফিরে আয় |বাইরে তখন বৃষ্টি আরও জোরে পড়ছে।আরিফ চোখ বন্ধ করল।ঘুমের হাম ফেললো কয়েকবার
বাইরে বৃষ্টি।
ভেতরে বিষণ্নতা।আর মাঝখানে একজন মানুষ—
যে নিজের একাকিত্বের সঙ্গে কথা বলতে বলতে
ধীরে ধীরে মেঘকেই নিজের আপন মানুষ ভেবে ফেলেছে।উর্দু গান শুনতে শুনতে আরিফের চোখ দুটো ধীরে ধীরে ভারী হয়ে এল।আরিফ শুনতে ছিল ফরিদা খানমের গজল সংগীত আজ জানে কি জিদ না করো
আজ জানে কি জিদ না করো
ইউঁ হি পেহলু মে বেঁঠে রহো
ইউঁ হি পেহলু মে বেঁঠে রহো
আজ জানে কি জিদ না করো
হায়ে, মর জায়েঙ্গে হাম তো লুট জায়েঙ্গে
আইসি বাতেঁ কিয়া না করোবাইরে তখনও বৃষ্টি পড়ছে। গানের শব্দ, বৃষ্টির শব্দ আর ঘরের নীরবতা
সব মিলিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়ল, নিজেও টের পেল না।
ঘুমের আগে শেষবার তার মনে হলো—কিছু মানুষ দূরে থেকেও খুব কাছে থাকে।
আর কিছু মানুষ কাছে থেকেও অনেক দূরে।আরিফ ঘুমিয়ে গেল।
বাইরে বৃষ্টি পড়তেই থাকল।2 Comments-
মোঃ রুবায়েত রহমান রাফি, বৃষ্টির দিনে আরিফের একাকীত্ব আর প্রিয় গানের সাথে তার এই কথোপকথনগুলো খুব সুন্দর ও স্পর্শকাতরভাবে ফুটে উঠেছে। আপনার লেখায় ধূসর আকাশ এবং বৃষ্টির ছোঁয়া যেন পাঠকদের মনের কোণে একই ধরনের একরাশ স্নিগ্ধ বিষণ্নতা জাগিয়ে তোলে। শব্দের গাঁথুনি এবং অনুভূতির এই গভীরতা বজায় রেখে আপনি আরও দারুণ সব সৃষ্টি আমাদের উপহার দেবেন, এই প্রত্যাশা রইল।
Friends
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
উত্তম কুমার
@uttamkumarpaul75
তিতা ফুল
@nadia1
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Pulock Sheth
@pulocksheth
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
Kaoser Ahmed
@kaoserahmed
Nayan Monir
@nayanmonir

মোঃ রুবায়েত রহমান রাফি, বৃষ্টির দিনে আরিফের এই বিষণ্ণতা আর গানের পছন্দগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, আচ্ছা নীলুকে কি আরিফ শেষ পর্যন্ত নিজের মনের কথা বলতে পারবে?