-
ছোঁয়া
———————————🌙
শুকদেব মজুমদারনীলাকাশে অনেক ঘুরলাম
কিন্তু নিল আর্মস্ট্রং হতে পারলাম না-
অধরা চাঁদ অধরাই রয়ে গেল-
ছোঁয়া হলো না!চোখের চামচে করে কতোটুকু আর
পান করা যায়
রূপের সুধা?ওই চোখ
ওই হাসি
ওই ললিত-লবঙ্গ-লতা তনু
অতনু অলঙ্কৃত-
কী চমৎকার আগুনে ঘৃত
ঢেলে দূরে দাঁড়িয়ে-
অথচ দিনমান কতো ঘুরি আমরা দুজনে!অশরীরী পরী নাকি তুমি- এমন সন্দেহ
জাগে তাই কখনো আমার মনে!কিছুই ছোঁয়া হলো না তোমার-
বাতাসে উড়ে আসা
একটা চুল পর্যন্ত!“বলো কি তুমি?
তুমি তো সব ছুঁয়েছো আমার
সেই কবে!
হৃদয় ছুঁলে আর কোনো কিছু কি
ছোঁয়ার বাকি থাকে?”© Shukdeb Mazumder | 07-08-21
2 Comments
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali



খুব মধুর একটি লেখা। শুভেচ্ছা নেবেন কবি।