Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • [“ছদ্মবেশী তস্কর”]

    ছদ্মবেশী তস্কর তোমরা, লুণ্ঠনে লিপ্ত অবিরাম,
    দম্ভের আবরণে ঢেকে রাখো কদর্য কুৎসিত নাম।
    ধড়াচূড়া পরা এই সভ্যতার আড়ালে লুকিয়ে পাপাচার,
    নিঃস্বের রক্তের মূল্যে করো মিথ্যার স্বর্ণ অলংকার।

    ​আঁধারের বিষাক্ত ছোবলে চোষো জনতার তাজা প্রাণ,
    মুখে তুলে ধরো মিছে ন্যায়ের রঙিন সাজানো বয়ান।
    শোষণের ভীতে গড়া প্রাসাদেতে হাসো উদ্ধত হাসিতে,
    মেকি ভালোবাসার বিষ ঢালিয়াছো আশার মিষ্টি বাঁশিতে।

    ​সিংহাসনে বসি নিজেকে ভাবো এ পৃথিবীর অধিপতি,
    পাপের সাগরে সাঁতার কেটে ভাবো হবে না কোনো ক্ষতি।
    বঞ্চনার এই নীরব দীর্ঘশ্বাস জমা হয় মেঘের কোণে,
    বিপ্লবের আগুন যে জ্বলে ওঠে নিপীড়িত রক্ত-কণে।

    ​কিন্তু ভুলে যেও না তোমাকেও গুনতে হবে শেষ দাম,
    সময় যখন লিখে দেবে তোমার করুণ পতন-পয়গাম।
    ছাই হয়ে উড়ে যাবে অহংকার, চূর্ণ হবে জাঁকজমক,
    পাপের আঁধারে মিলিয়ে যাবে তোদের এই মেকি চমক।

    [ সাব্বির হোসেন। ]

    5
    4 Comments
    • সাব্বির হোসেন, আপনার লেখা ‘বঞ্চনার এই নীরব দীর্ঘশ্বাস জমা হয় মেঘের কোণে’ লাইনটা এককথায় অসাধারণ। অন্যায়ের বিরুদ্ধে আপনার এমন সাহসী প্রকাশ খুব ভালো লাগলো।

    • ভাষার তীক্ষ্ণতা আর ছন্দের গাঁথুনি দুটোই অসাধারণ। শোষণের বিরুদ্ধে এই প্রতিবাদ মন ছুঁয়ে গেলো।

    • ছদ্মবেশও একদিন ছাই হয়ে যায়
      সময়ই লেখে অহংকারের সবচেয়ে করুণ পতন…..🖤

Sabbir Hossain

Friends

Skip to toolbar