Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • নীরব মৃত্যুর দিকে
    ✍️ পি কে সরকার

    নীরব মৃত্যু কাকে বলে জানো?
    যখন ভেতরের সমস্ত আলো
    একদিন নিভে যায় শব্দহীন রাতে,
    কোনো কান্না ফোটে না ঠোঁটে—
    শুধু চোখ পাথর হয়ে যায় নির্বাক।

    হয়তো মানুষ ভাবেই না,
    কে কবে মরেছে ভিতরে ভিতরে,
    কার হাসিতে লুকানো ছিল
    বুকের গহীনে পচন ধরা চিৎকার।

    আমি সেই মৃত মানুষের প্রতিনিধি—
    যে চলেছে, থেকেছে,
    হাসিয়েছে সবাইকে,
    আর নিভে গেছে একদিন,
    একেবারে নিঃশব্দে।

    নীরব মৃত্যু—
    তুমি তাকে খোঁজ পাবে না গণনাতে,
    তার নাম নেই মৃত্যুর খাতায়,
    তবু সে মরে, প্রতিদিন,
    এই চলমান জগতে, একা।

    4
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar