Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    4 years, 10 months ago

    মেঘের ওপরে মারা গেলো এক পরি
    তার স্মৃতি রেখায় আমি বার বার মরি,
    নীল আকাশে তাকে দিলাম সমাধি
    তার এপিটাফে আমি রক্ত-কলম ধরি।

    তার মতো ডানা না থাকার শূন্যতা
    আর অপরাধবোধে ভারী হয় চেতনা,
    শত আলোক বর্ষ দূরের পরির শোকে
    কেন তব রক্ত গড়ায় হিমায়িত চোখে ?

    মধ্যরাতে কোনো স্ফটিক দুঃস্বপ্নেও
    দেখেনি সে কখনো আমায় যদিও,
    আমিও যাইনি প্রচন্ড ক্ষুধার জ্বরে
    মৃত্যু অপেক্ষা করা স্রোতের স্তরে ।

    আমি কি এপিটাফে পারি লিখতে ?
    “এই হলো আমার হৃদয় যেখানে
    পরির হৃদস্পন্দন গিয়েছিলো থেমে
    আর এই হৃদয়টি হলো তার কবর”।

    যতদিন আছি বেঁচে বেড়াবো বয়ে
    তার কবর আমার হৃদয়ে নিয়ে,
    তারপর কোনো একদিন পরবো ঢলে
    পর্বত শিখর থেকে সমুদ্রের অতলে ।

    কবিতাঃ সমাধি-লিপি
    লেখনীতেঃ ফাহিম হাসান

    15
    13 Comments
Skip to toolbar