-
অনিয়ন্ত্রিত আগুন পুষে
সোহেল নেওয়াজআজও শব্দ শৃঙ্খল ভাঙবার সতর্কতায়
কোথাও শৃঙ্খলিত সম্পূর্ণ আমি,
বিতর্কিত হতে না চেয়ে,
আলোচনায় – বিতর্কিত।এ-সব ভেবে, শব্দ কোষে বিমূঢ়
অতর্কিত আঘাত হেনে দিতেও পারি!
আস্ফালনের সঞ্জীবিনী শক্তি দিয়ে
উড়িয়ে দিতে পারি তোমায়!স্পর্শে ভেঙ্গে দিতে সকল আগল।
যে আঘাতে বারবার জেদ ;লহরী
পরিপূর্ণ, সমস্তই উপহার হিসেবে
পাঠাতে পারি তোমায়।অনেকদিন অনিয়ন্ত্রিত আগুন পুষে
বুকের ভেতর এখন আগ্নেয়গিরি;
অতি বরিষণে চাই ফাগুন রাশি,
কিংবা প্রলয় নৃত্য।আমার কঠিন সময় কোরবানিতে,
নিরন্তর প্রবাহে একজন চাই!
আমি ভেঙ্গে পড়ে , দাঁড়িয়ে আছি।
আমি দাঁড়াতে চাই।এখন বাঁকে বাঁকে ফাঁকি,
কেবলি তমসা আচ্ছন্ন দিন,
মৃত চোখে চেয়ে থাকি,
গভীর গাঢ় অন্ধকার আগুনে।
নির্ভেজাল ভালবাসার খোঁজে
স্থানান্তরিত হোক নিরব নিলয়।
আমি জাগতিক জগৎ চাই।অনির্বাণ একটি অনিবন্ধিত আন্দোলন
উপকূল উপেক্ষা করে চলে গেছে
এখন একূল -অকূল ছাপিয়ে ঢেউ,।আমার সমস্ত সত্তায় পরিণত
জীবনের কুসুমাবৃত স্মৃতি ,
শৈশবের অতৃপ্ত খেলা ঘুমঘোরে;
স্ফটিক হৃদ-পেয়ালায় চুমুক দিয়ে
বিভাজিত হয়ে যায় মন।আমি নেই ভেবে থেকে যাই;
গ্রহাণু নক্ষত্রগুলোর সাথে,
আকাশের ললাটে , গভীর মাটিতে
সাজিয়ে রাখি গহীন কবর।বুকের নিবাসে, নীলাদ্রি নদীতে
বিশ্ব ভৌগলিকত্বের দূরত্বে,
দূরবীনে, চোখ নেশায়।3 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


বুকের ভেতর আগ্নেয়গিরি জ্বলে, তবু দাঁড়াতে চায় ভাঙা মানুষ….🖤