Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিঠি
    বন্ধু,
    আজ নাকি চিঠি দিবস। তাই একটা চিঠি লিখছি। সে অনেক দিন আগের কথা। তখন আমার বয়স তিন চার বছরের মতো। তার আগের কোন স্মৃতি আমার মনে নেই। আমার আবছা আবছা মনে আছে আমি আমার বাবা মা এর ঘরে বসে আছি। ভোর বেলা। ভারী পর্দায় সূর্যের আলো প্রতিসরিত হয়ে ঘরে ঢুকছে। আলো ছায়ায় অপার্থিব পরিবেশ। মা আমার হাত ধরে ঘর থেকে বের হলো। আমরা তখন সাতশো স্কয়ার ফিটের ছোট্ট একটা তিন তলা বাড়ির এক তলায় থাকি। মা আমার হাত ধরে আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলেন। ভাঙা চোরা বাড়িটার সিঁড়ি ঘরও অন্ধকার। তারপর সিঁড়ি ভেঙে ভেঙে আমরা ছাদে উঠে আসলাম। ছাদের দরজাটা খুলতেই একরাশ আলো আর অপূর্ব সবুজ। সেটাই আমার প্রথম পৃথিবী দর্শন। জন্মের পর এটাই আমার প্রথম স্মৃতি যা এখনো মনে আছে।
    মা আমার সবচেয়ে ভালো বন্ধু। ইদানিং আমি অন্য রকম হয়ে যাচ্ছি। কেউ বুঝছে না। কিন্তু মা ঠিকই বুঝেছে আমার ভেতরের পরিবর্তনটা।
    আমাকে এখন অনেক কিছুই আর স্পর্শ করে না। জিনিসটা একদিনে হয় নি। অনেক দিন অনেক কিছু অতিক্রম করে এই পরিবর্তনটা এসেছে। আমার মা এই পরিবর্তনটা সবার আগে বুঝতে পেরেছে। মা কে আমি বড় ভালোবাসি। মা কে ছাড়া আমি বাঁচবো না। আজ এ পর্যন্তই।
    ইতি,
    সূর্য।

    4
    4 Comments
    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], ভোরের আলোর ওই মায়াবী বর্ণনা আর মায়ের প্রতি আপনার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হৃদয় ছুঁয়ে গেছে। আপনি চাইলে স্মৃতির সাথে বর্তমানের অনুভূতির সংযোগ আরও খানিকটা বাড়িয়ে লিখতে পারেন, যা লেখাটিকে পাঠকের কাছে আরও জীবন্ত করে তুলবে।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ], “সেটাই আমার প্রথম পৃথিবী দর্শন”—লাইনটা পড়ে ছোটবেলার দারুণ একটা অনুভূতি যেন মনের ভেতর জেগে উঠল। মায়ের সাথে এমন অমলিন সম্পর্কের স্মৃতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপে সবার লেখাগুলোতে নিয়মিত রিয়্যাক্ট আর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar