Profile Photo

ALAMGIR'S BANGLA CHANNELOffline

  • alamgirsbanglachannel
  • Profile picture of ALAMGIR'S BANGLA CHANNEL

    ALAMGIR'S BANGLA CHANNEL

    • 1 month, 2 weeks ago

    কুরবানির শিক্ষা
    এম, আলমগীর হোসেন

    ত্যাগ মহিমা ছড়িয়ে যাক
    ঈদের সেই প্রভাতে,
    ভালোবাসার সুবাস ছড়াক
    সব মানুষের সাথে।
    ইব্রাহিমের স্মৃতি আজি
    জাগে হৃদয় মাঝে,
    আল্লাহর পথে আত্মত্যাগে
    সবাই যেন সাজে।
    পশু শুধু কুরবানি নয়,
    মনের অহং ভাঙা,
    লোভ-হিংসা সব দূরে করিয়া
    সত্যের পথে রাঙা।
    গরিব দুঃখীর মুখে যেন
    হাসির আলো ফোটে,
    ভাগাভাগির আনন্দটা
    শান্তি দেয় হৃদপটে।
    ঈদের দিনে মিলেমিশে
    সবাই করি প্রার্থনা,
    ত্যাগ আর প্রেমে গড়ে উঠুক
    মানবতার ঠিকানা।

    5
    5 Comments
    • খুব সুন্দর!

    • ত্যাগ ও ভালোবাসার এমন সুন্দর মেলবন্ধন আপনি খুব সহজ এবং সাবলীল ছন্দে ফুটিয়ে তুলেছেন যা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। মনের ভেতর জমে থাকা মানবিক বোধগুলো প্রকাশের এই ধারাটি আপনি নিয়মিত বজায় রাখলে আরও অনেক চমৎকার সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন।

    • খুবই সাবলীল ভাষায় কুরবানির আসল মহিমা ফুটে উঠেছে। চমৎকার লিখেছেন !

    • পশু কোরবানির আড়ালে লুকিয়ে থাকা এই ত্যাগের শিক্ষাই মনের অহং আর লোভকে ভেঙে গড়ে তোলে মানবতার নতুন এক ঠিকানা।…..🤍🖤

Friends

Skip to toolbar