Profile Photo

খালেদা আক্তারOffline

  • KhaledaAkhter
  • Profile picture of খালেদা আক্তার

    খালেদা আক্তার

    6 days, 2 hours ago

    ইরার সংসার
    আজ আকাশটা খুব চমকাচ্ছে, আকাশটাকে দেখে মনে হচ্ছে তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যেন কান
    বন্ধ হয়ে গেছে ।
    ইরার মেজাজটা সকাল থেকেই খিটখিটে হয়ে আছে, অরন্য একটু দুস্টমি করলেই, ইরা চোখ রাঙাচ্ছে, অরন্য ভয়ে কুঁকড়ে থাকে ।
    অর্নব অনেক কস্টে নিজস্ব একটি ফার্মেসী দিয়েছে,
    ঢাকায় ছোট্ট একটি দুরুমের ফ্ল্যাটে ওরা দুজন ভাড়া থাকে, এরইমধ্যে একগাদা মেহমান এসেছে ।
    পুরো ফ্ল্যাট মানুষে গিজগিজ করছে, কোথাও একফোঁটা জায়গা নেই, ইরা ওখানে গিয়ে বিশ্রাম নিবে, ইরা বারবার নিষেধ করা সত্ত্বেও, অর্নব তাদেরকে এই ফ্ল্যাটে এনেছে ।
    ঢাকা শহর এমনিতে মানুষ ফ্ল্যাটমুখি হয়ে পরেছে,অতটুকু ফ্ল্যাটে পাঁচজন মেহমান এসেছে, ওরা তিনজন মোট আটজন মানুষ । বিরক্তর চরম সীমা পার করেছে ।
    আটজন মানুষ গাদাগাদি করে থাকছি, অরন্যের বয়স ছয়বছর,ওদের সাথে একটি ছয়বছরের বাচ্চা আছে ।
    দুজনে মিলে সারাক্ষণ খেলা,খেলা ও খেলা, আর যখন অরন্য ও সাফি মারামারি করে, তখন আরও বেশি অসহ্য লাগে ।
    অর্নবের দূরসম্পর্কের আত্মীয়, ওরা এসেছে ঢাকায়
    ডাক্তার দেখাতে, মনে হচ্ছে দুনিয়ায় কোথাও কোন ডাক্তার নেই, ঢাকা শহরে যত ডাক্তার আছে ।
    সন্ধ্যার পরে অর্নব সবার জন্য নাস্তা এনেছে, অর্নব
    ইরার দিকে হাসিমুখে তাকাতেই, ইরা মুখটাকে
    অন্য দিকে ঘুরিয়ে রাখে।
    এটা দেখে অর্নবের ফর্সা মুখটা মূহুর্তেই কালো হয়ে যায় ।
    অর্নব বেশ বুঝতে পারে, আজ ইরার রাগের প্যারামিটার ১০৮ ডিগ্রি হয়ে গেছে ।
    অর্নব কোন কথা না বলে চুপচাপ ওর রুমে চলে গেলো।
    রাত্রে শোওয়ার সময় অর্নব ইরার হাতটি ধরে জড়িয়ে ধরতে যাবে, তখনই ইরা একঝটকায় হাত
    সরিয়ে বলে, ছাড়ো,আমার প্রচন্ড ঘুম ধরেছে, সারাদিন শরীরে অনেক ধকল গেছে, এখন আর
    নিতে পারছি না।
    অর্নব দুহাত জোর করে বলে,প্লিজ আর দুদিন সহ্য করো,ওরা পরশু চলে যাবে ।
    ইরা দুচোখ বিস্ফোরিত করে বলে, আরও দুদিন,তুমি জানো এত কাজ করার পরও কোথাও
    বিশ্রাম নেওয়ার জায়গা পাইনা ।
    চলবে
    ১/৯/২৯২৬

    5
    10 Comments
    • এমন ঝড়-বাদলের দিনে আরো জমাট গল্প হোক!

    • সংলাপগুলো এত স্বাভাবিক আর সাবলীল লেখা যে পড়তে পড়তে চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাচ্ছিলাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • “ইরা দুচোখ বিস্ফোরিত করে বলে, আরও দুদিন,তুমি জানো এত কাজ করার পরও কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা পাইনা”—এই লাইনটিতে একজন মানুষের মনের ক্লান্তি এবং পরিস্থিতির অসহায়ত্ব যেভাবে ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই আপনার এই লেখার পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম, আপনি অনেক চমৎকারভাবে বাস্তব জীবনের টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন!

    • বাস্তব জীবনের টানাপোড়েন আর দাম্পত্যের ছোট ছোট অভিমান খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে।
      ইরার ক্লান্তি, অর্নবের অসহায়ত্ব আর আটপৌরে সংসারের চাপ গল্পটাকে বেশ জীবন্ত করে তুলেছে।

    • সংসারের ছোট্ট গণ্ডিতে ক্লান্তি আর অভিমান জমতে জমতে নীরব দূরত্ব হয়ে ওঠে
      দুজনের মাঝে থেকে যায় শুধু ভালোবাসার নিঃশব্দ প্রতীক্ষা….🤍🖤

Friends

Skip to toolbar