Profile Photo

বান্টি দেবOffline

  • bantideb
  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব

    • 2 months, 2 weeks ago

    নিঃস্তব্ধ রাত
    বান্টি দেব
    —————————–
    রাতের নিকষ কালো আঁধারে হেঁটে চলেছি
    অচেনা অজানা কোনো এক অন্ধগলির পথে,
    রাস্তার ল্যাম্পগুলো নিভু নিভু করে জ্বলছে
    জোনাকিরাও জেগে উঠেছে ওই পদ্মদিঘির পাড়ে,
    বাঁশের ঝারে ভুতুড়ে পাখি ডাকছে ভয়ানক সুরে
    শরীর আমার শিউরে উঠেছে, আঁধারে মৃত্যুর খেলা দেখে
    ঘুমিয়ে আছে পথিক ভয়ের কাঁথা গায়ে
    তবু স্বপ্ন বুনে রহস্যের পাতায় দুটি চোখের অশ্রু দিয়ে,
    রাত যত গভীর হয় স্বপ্নরা তত নিকটে আসে
    জানালার পাশে দাঁড়িয়ে একা আমি
    ঠিক যেন কয়েদির মতো, কালো কাপড়ে বাঁধা দু-আঁখি
    ক্রংক্রিটে মিশে আছে প্রিয়তমার রক্তে লেখা চিঠি
    পৈতৃক ছাদে রাতের আঁধারে খেলায় মেতেছে ভূতুড়ে পাখি,
    নিঃসঙ্গ কালো ছায়া বেদনার সুরে জাপটে ধরেছে তমালিকার কবর,
    এ রাত শুধু অপেক্ষার, কখন প্রভাত হবে ডাকবে হলুদ পাখি।
    ঘুম ভাঙ্গা পাখির কলরবে যদি জেগে ওঠে আবার আমার তমালিকা।
    তখন রাত ডেকে বলে, একটু রক্ত দাও-
    বাতাসের দুর্গন্ধে, হায়েনার হিংস্রতায়
    আমাদের আকাশ, আমাদের পৃথিবী কেঁপে ওঠে
    তবু হাঁটি একা পথে,
    নেই কোনো আর শালিকের সমাবেশ,
    নেই কোনো সকাল, নেই কোনো জোনাকির বিদ্রোহ।

    6
    12 Comments
    • “রাতের নিকষ কালো আঁধারে হেঁটে চলেছি”—এই লাইনটির গভীর শূন্যতা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে, আর আপনার লেখনীতে ফুটে ওঠা এই রহস্যময় বিষণ্ণতার ছোঁয়া সত্যি অসাধারণ, তাই আপন ছন্দে আপনি এভাবেই শব্দের বুননে আরও নতুন নতুন চিত্র ফুটিয়ে তুলুন।

    • “জানালার পাশে দাঁড়িয়ে একা আমি
      ঠিক যেন কয়েদির মতো, কালো কাপড়ে বাঁধা দু-আঁখি
      ক্রংক্রিটে মিশে আছে প্রিয়তমার রক্তে লেখা চিঠি” কবিতার এই অংশটুকু মন ছুঁয়ে গেল! আধারের মাঝে যে অদ্ভুত অনুভূতিগুলো লুকিয়ে থাকে তা সুন্দর ধরা পড়েছে কবিতায়, ভালো লাগলো পড়ে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • ভয় আর কষ্ট একসাথে গায়ে লাগলো
      “প্রিয়তমার রক্তে লেখা চিঠি” এই লাইনটায় থমকায়া গেলাম পুরাই
      তমালিকার নামটা আসতেই একটা গভীর বিষাদ নেমে আসলো লেখায়

    • নিঃসঙ্গ রাতের অপেক্ষাতেও লুকিয়ে থাকে প্রভাতের হলুদ পাখির স্বপ্ন…..🤍🖤

    • নেই কোন জোনাকির বিদ্রোহ বাহ অপূর্ব ।

    • আপনার লেখাটি পড়ে একদম অন্যরকম এক রহস্যময় অনুভূতির মধ্যে হারিয়ে গেলাম, তমালিকার স্মৃতি কি সবসময় এভাবেই রাতের নীরবতায় আপনাকে তাড়া করে ফেরে?

Friends

Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Sheikh Abdullah
@sheikhabdullah
Profile Photo
Md Shalin
@mdshalin
Profile Photo
Hashem Molla
@hashemmolla
Skip to toolbar