-
ইরার সংসার
তিনদিন ধরে ইরা বাইরে ময়লা ফেলতে যায় না, খালা কাজ শেষ করে ময়লা সাথে করে নিয়ে চলে যায়।
অর্নব কাজে বের হবে, একটুপরে হন্তদন্ত হয়ে ফিরে এলো, ইরা ইরা ডাকছে, ইরা রুম থেকে বের হয়ে বলে কি হলো ফিরে এলে যে, অর্নব বলে তুমি ঠিকই বলেছ, পাশের ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ বেরুচ্ছে।
তো আমি কি করবো, একটু রাগান্বিত স্বরে বলে, ঔদিন না বললে পরের কথা না বলে, নিজের কাজ করো।
অর্নব তার ভুল বুঝতে পেরে বলে আচ্ছা জনাবা ভুল হয়েছে ক্ষমা কর, তো এখন কি করা ।
পাশের ফ্ল্যাটে কেকে থাকে জান,ইরা বলল,আমি দেখেছি,দুজন স্বামী স্ত্রী ও একজন বয়স্কা মহিলা থাকে ।
কিন্তু কদিন ধরে স্বামী স্ত্রীকে দেখছি না।
পুলিশকে ফোন করি,এটা আমাদের সামাজিক দ্বায়িত্ব । ঘন্টাখানেক পর পুলিশ এলো।
অর্নব ফার্মেসীতে না গিয়ে পুলিশকে সহযোগিতা করছে।
দরজা ভেঙে ঘরে ঢুকে ভেতরে যে দৃশ্য দেখা গেল,তা দেখে সবার আক্কেলগুডুম হয়ে গেছে। ঔ মহিলার পঁচা গলা লাশ একদম খারাপ অবস্থা, চারদিকে পোকা কিলবিল করছে, ঘরের অবস্থা যাইচ্ছে তাই ।
পুলিশের এস আই কামাল হোসেন অর্নবকে
বলছে আপনি কিছু জানেন কি?
অর্নব মাথা নেড়ে না বলল, ইরাকেও বলল,ইরা যা জানে সব বলল।
দেখুন ঢাকা শহরে এই বাড়িটায় আট বছর ধরে থাকি,ছয়তলা বিল্ডিং এই বাড়িটা,সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে মানুষের সাথে দেখা হয়।
দেখা হলে একটু মুচকি হাসি দিয়ে, একটু কথা হয়।
বেশিরভাগ মানুষকে আমি চিনিনা ।
তাই কারো সাথে কারো যোগাযোগ নেই, কামাল হোসেন অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে রইলো ।
চলবে
৪/৯/২০২৬8 Comments
Friends
Sima Nto
@simanto
Abdullah Al Ahad
@abdullahalahad
Rijoana
@rijoana
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
পিপীলিকা
@abujubair
Anika
@anikaa
আব্দুস সেলিম
@mdabdussalim
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
prantik aronno
@prantikaronno




পঁচা লাশের দৃশ্যটা লিখছেন এমনভাবে যে সত্যিই চোখের সামনে ভাসতেছে
পরের পর্বের অপেক্ষায় রইলাম, কি হইলো ঐ স্বামী-স্ত্রীর কাহিনী জানতে চাই