-
‘সিগারেট’
তুমি রোজ বলতে ওটা ছেড়ে দাও
ভালো কোনো কিছু খুঁজে নাও,
আমি নেশা ভুলে গিয়ে আগলে নিয়েছি
তোমার আলিঙ্গন।
আজ প্রলয়জোয়ারে এলোমেলো সবই
আমার শান্ত মন ।।নিকোটিন ঠাসা সিগারেট,
আর টেবিল শিয়রে ঠাঁই পেয়েছে তোমার স্মৃতির পোর্ট্রেট,
লাইটারে হাত পড়তেই যেন থামে হৃদস্পন্দন
বুকের গহীনে ভেসে আসে যেন মৃদু মৃদু ক্রন্দন ।।তুমি বলতে আমায়
নিকষ ধোঁয়ায়
ছারখার সবই করছ যে হায়
তবে আজ কেন স্মৃতি জ্বলে-পুড়ে হচ্ছে না সব ছাঁই?
তা কি এতটাই কঠিন
এত অমলিন
এতটাই নিরুপায়?জানো?
আমি আজও রমনায় যাই,
সাদা-গেরুয়া কাঠগোলাপে
তোমারি স্পর্শ পাই।হাতখানা ধরে হাঁটিবার তরে
পথে পথে খুঁজে ফিরছি তোমারে,
পেছন ফিরিয়া চাহি বারে বারে
কোথায় হারালে হায়!
ওগো প্রাণপ্রিয়া
তুমি নিঠুরিয়া
তোমার তুলনা নাই!আমি নয় আজ সিগারেটেই
ভালো আছি,
শুধু তুমি সুখে থেকো
আমার প্রাণের প্রিয়সী ॥—-মোহাম্মদ রাগীব শাহরিয়ার।
7 Comments -
Friends
Kazi Adam
@kaziadam
Hablu Dey
@habludey
নূপুর
@jahanjhumongmail-com
সাখাওয়াত হোসেন
@sakhawathossain
জাকারিয়া'র কবিতা সমগ্র
@13acf29554d9819d8746e9792c3aa03d
Mustafizur Rahaman
@mustafizurrahaman
কিবরিয়া মোরশেদ
@golamkibria
subrata sen
@subratasen
Drako Shajib
@drako




ধোঁয়ায় পুড়েও পোড়ে না স্মৃতি প্রিয়জনের ছোঁয়া থেকে যায় প্রতিটি চেনা পথে…..🤍🖤