Profile Photo

Lutful Haque SaranOffline

  • lutful2012
  • Profile picture of Lutful Haque Saran

    Lutful Haque Saran

    • 5 years, 3 months ago

    কবিতার নাম : প্রেম এবং একগুচ্ছ কবিতা

    আমি যখনি জেনেছি
    কেউ বসে ছিল লেবিরিন্থের ধারে
    তখন আমি গ্রীসের পথে পথে
    খুঁজে ফিরেছি ইকারুসের ডানা।
    ক্রিটসের ওপারে থাকা এজিয়ান
    আমায় পারি দিতেই হতো।
    নয়তো বহুকাল পর কোনো পিকাসো
    নিবিষ্টচিত্তে আঁকত আমার মনের গুয়ের্নিকা।
    এতটা ব্যাকুল আমি
    কি করে বিসর্জন দেব প্রেম ?
    কি করে বিপ্লবী হব ?
    ভ্যান গগের কাটা কান হাতে নিয়ে
    কোন যুক্তি আমি নিজেকে বোঝাবো?
    বাস্তিলের অন্ধকার প্রকোষ্ঠে
    আমায় নিক্ষেপ করলেও
    আক্ষেপ নেই।
    আমি সেই পুরাণের পাখি হব,
    আমার মনের নাগাল
    পাবে না কোন সর্বগ্রাসী দাবানল।

    8
    4 Comments
Skip to toolbar