-
অবশিষ্ট আটাশ
ইসমাঈল মজুমদারজীবন তো স্রেফ এক ফালি চিলতে রোদ,
কতটুকু আর সময় থাকে হাতে?
কুড়ি বছর তো ছেলেমানুষির ভুল,
বাকিটুকুর হিসাব মেলাই রাতে।ষাট পেরিয়ে মন আবার অবুঝ,
চুলের ভাঁজে বয়স জমায় ছাই;
মাঝের এই তো চল্লিশটা দিন-রাত,
তাতেও ঘুমের হিসেব গোনা চাই।আটাশ বছরের ঝুলিতে আর কী-ই বা থাকে?
ঘুমেই যদি দশ-বারো বছর পার—
তার ওপর যদি জমে থাকে চুপকথা,
নষ্ট করার সাধ্যি আছে কার?তুমি জ্বালিয়ে মারো, ইচ্ছেমতো রাগো,
বিরক্তির ওই চেনা পাহাড় গড়ে—
তবু কথা বোলো, আড়াল করো না মুখ,
সময়টুকু তো এমনিতেই ঝরে।একটা নীরবতা হাজার মাইল দূরত্ব তৈরি করে,
ঠোঁটের খাঁজে জমা হয় না-বলা বিষ,
ছোট্ট এই জীবদ্দশায় কতটুকু পথ চলা যায়?
যদি না থাকে ভালোবাসার স্পন্দিত অভিসার!তুমি অভিযোগের পাহাড় তুলে দাও টেবিলে,
নালিশ জানাও সকাল থেকে সাঁঝ,
আমার সমস্ত গোছানো শহর তছনছ করো,
ভেঙে দাও আমার গম্ভীর নীরবতার ভাঁজ।মিছে রাগ দেখাও, কাড়ো চোখের ঘুম,
বলতে পারো যা আসে মনে সোজাসুজি,
তোমার চিৎকারেও যদি অস্তিত্ব থাকে প্রাণ,
তবে সেই ঝগড়াতেই আমি জীবনের মানে খুঁজে নিই।কিন্তু দোহাই তোমার, দেয়াল তুলো না আর,
অভিমানের বরফ জমে শীতল করো না ঘর,
কথা না বলার ওই কঠিন যন্ত্রণার চেয়ে,
তোমার তপ্ত রাগও অনেক বেশি সুন্দর।চোখের সামনে থমকে দাঁড়ায় ঘড়ির কাঁটা,
সময় তো কারোর জন্য বসে থাকে না এক তিল;
অভিযোগ করো, জ্বালিয়ে মারো আমায় সারাটা দিন,
তবু কথার বন্ধনে মিলুক আমাদের দুটো মনের মিল।5 Comments-
অনুভূতির ডাইরি, “অভিযোগের পাহাড় তুলে দাও টেবিলে”—আপনার এই গভীর আকুতির প্রকাশটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সময় যে খুব দ্রুত ফুরিয়ে আসে, সেই উপলব্ধিকে এমন সহজ অথচ চমৎকার ভাষায় সাজিয়েছেন যে প্রতিটি লাইন পড়তে বেশ ভালো লেগেছে। আপনার লেখনীর এই আবেগী ধারাটি যেন সবসময় অব্যাহত থাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
naznin shamim
@nazninshamim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
MD Al Arafat
@mdalarafat
Shahriar Hossain
@shahriarhossain
নুসরাত জাহান বুশরা
@nusratjahan166909gmail-com
সামিরা হিমু
@himu56
Asaduzzaman Asad
@asaduzzamanasad
CEC for Training
@cecfortraining
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b


ষাট পেরিয়ে মন আবার অবুঝ,
চুলের ভাঁজে বয়স জমায় ছাই;