Profile Photo

Osman GaniOffline

  • osmangani
  • Profile picture of Osman Gani

    Osman Gani

    • 2 months, 1 week ago

    কে বড়?
    মানবিক ডাক্তার? নাকি’ মানবিক রিক্সা ওয়ালা?

    ২০টা টাকা দিয়ে রিক্সা ওয়ালাকে বিদায় করতেই স্বামী তার স্ত্রীকে বললো ১০০ টা টাকা দাওনা! রিক্সা ওয়ালা বললো; হ্যা ১০০ টাকাই দাও! স্ত্রী তখন ১০০ টা টাকা দিয়ে বললো; রিক্সা ওয়ালাদের তুমি ভাড়া বেশী দিয়ে অভ্যাস খারাপ করতেছ। রিক্সা ওয়ালা যখন রিক্সা নিয়ে চলে গেল তখন স্বামী স্ত্রীকে বলল; আমি একটা কনফিউশানে আছি! স্ত্রী বললো কি কনফিউশান বল; ঐ রিক্সা ওয়ালাই দেখলাম তোমার মাকে হাসপাতালে নিয়ে আসতে আবার হাসপাতালে দেখি’ তিনি তোমার মায়ের চিকিৎসা করতেছেন। বিষয়টা কেমন জানি আমার স্বপ্নের মত লাগতেছে। আরে রাখোতো তোমার এসব আজে বাজে কথা। তোমাকেও দেখছি পাবনা নিতে হবে বলে হাসপাতালে স্ত্রী তার মায়ের পাশে গিয়ে বলে ; মা এমনটা কিভাবে হলো? সাবধানে পথ চলতে পার না? আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেতো আমরা কি নিয়ে বাঁচতাম বলে’ স্ত্রী কান্না করতে লাগলো। মা বললো; ছেলেটি কোথায় মা? স্ত্রী বলল; কোন ছেলে মা? যে ছেলেটির উচিলায় মহান আল্লাহ আজকে আমাকে বাঁচিয়ে রেখেছেন! রাস্তা পার হতেই বিপরীত মূখী হতে একটি ট্রাক আামাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। প্রচুর রক্তক্ষরণ হলেও আমার হুশ থাকে। সবাই ছবি তুলতে ব্যস্ত এমন সময় একজন ফেরেস্তার মত লোক রিক্সায় তুলে রিক্সা চালিয়ে আমাকে অনেক কষ্ট করে এই হাসপাতালে নিয়ে আসে। নতুন রিক্সা চালক মনে হয়! রিক্সা চালাতে তার অনেক কষ্ট হয়েছিল। আমি তাকে একবার দেখতে চাই! নার্স বললো; আপনাকে এখানে কেউ নিয়ে আসে নাই আমাদের সকলের প্রিয় স্যার ডা. সোহেল আপনাকে হাসপাতালে নিয়ে এসে নিজে জরুরী অপারেশন করে আপনাকে সুস্থ করে তুলেছেন। তখন আমার আর বুঝতে দেরি হলো না! স্ত্রীকে বললাম; তোমার ঐ ১০০ টাকার রিক্সা ওয়ালাটাই তাহলে ডাক্তার সোহেল! নার্স বললো; স্যার তো টাকা নেয়ার মত লোকই নন! আবার প্রশ্ন জাগলো’ তাহলে রিক্সা ওয়ালাটা কে? সুস্থ হয়ে শাশুড়িকে নিয়ে বাসায় এসে রিক্সা ওয়ালা আর ডাক্তার বিষয়টা মাথা থেকে নামছে না। এই চিন্তা করতে করতে ভাবছি; স্ত্রীর পাবনা নিয়ে যাওয়ার কথাই নাকি সত্যি হয়! একদিন বউকে নিয়ে ঘুরতে বের হলাম! একটা রিক্সায় উঠে ঘুরতেছিলাম! রিক্সা ওয়ালার চেহারা মলিন দেখে বললাম; তোমার চেহারা এভাবে মলিন হয়ে আছে কেন? রিক্সাওয়ালা কিছু না বলে’ কান্না জড়িত কন্ঠে ‘শোয়া চান পাখি আৃৃমার শোয়া চান পাখি, এত ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? গানটা গেয়ে কাঁদতে ছিল। রিক্সা ওয়ালা ভাইকে কাঁদতে দেখে বললাম; তোমার স্ত্রী কি বেঁচে নেই? কান্নাজড়িত কন্ঠে রিক্সা ওয়ালা জবাব দিলো জি স্যার! প্রশ্ন করলাম’ কি হয়েছিল? আবার কান্না জড়িত কন্ঠে জবাব দিলো; স্ত্রী আমার প্রসব ব্যদনায় কাতরাতে কাতরাতে রক্তের অভাবে মারা গেছে। প্রশ্ন করলাম’ তো ডাক্তার দেখাওনি? জি দেখায়ছি! আমাদের এলাকার ডাক্তার সোহেলকে দেখাইছি। তিনি বললো; আমার স্ত্রীর জন্য ৩ ব্যাগ রক্ত লাগবে! ও নেগেটিভ রক্ত কোথাও না পেয়ে ডাক্তার সোহেল নিজে এক ব্যাগ রক্ত দিলেন! আর ও দুই ব্যাগ রক্তের সন্ধানে বেরিয়ে যেতে রক্ত দিয়ে বিশ্রামের প্রয়োজন ভেবে বাসায় নামিয়ে দেয়ার জন্য ড়াক্তার সোহেলকে রিক্সায় উঠতে বললাম! কতদূর যেতে না যেতে দেখি’ এক বয়স্ক মহিলা এক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে। অনেক লোক সবাই ছবি তুলতে ব্যস্ত। তখন ডাক্তার সোহেল আমাকে বললো; তুমি রক্তের সন্ধানে চলে যাও আর তোমার রিক্সাটা আমাকে দাও! তখন ডাক্তার সোহেল আমার রিক্সায় করে ঐ রাস্তার পাশে রক্তাক্ত শরীরে পড়ে থাকা মহিলাকে নিয়ে নিজে রিক্সা চালিয়ে হাসপাতালে নিয়ে যায়। এদিকে আমি কোথাও রক্ত না পেয়ে অনেকক্ষণ পর হাসপাতালে গিয়ে দেখি’ ডাক্তার সোহেল ফুটফুটে একটি ছেলে সন্তান আমার কোলে তুলে দিয়ে বলল; তোমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না! এবং পকেটে হাত দিয়ে দেখে ১০০ টাকা আছে! ঐ টাকা আমাকে দিয়ে বলে; এটা তোমার হক! সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমার স্ত্রীর আজ শহিদী মৃত্যু! ঐ ১০০ টাকা আমি আর খরচ করি না! সংকল্প করেছি; ছেলেকে ডাক্তার সোহেলের মত এমন একজন মানবিক ডাক্তার বানাতে পারলে ঐ ১০০ টা টাকা হাতে দিয়ে বলবো! বাবা; বলতে পারিস এই ১০০ টা টাকা’ কেন আমার হক? তখন আমার আর আমার স্ত্রীর চোখের জল গড়িয়ে পড়ছে!

    ছোট গল্পের লেখক-
    আমি- উসমান গণি (এমএ)
    চকরিয়া, কক্সবাজার।

    বিঃ দঃ লিখা খারাপ হলেও উৎসাহ পাই বলেই লিখতে বসা।

    7
    13 Comments
    • আপনার লেখাটি পড়ে শেষ করতে না করতেই চোখে জল চলে এল, এত মানবিক একটা গল্প কি করে এমন সুন্দর করে ফুটিয়ে তুললেন আপনি? আপনার মতো নতুন লেখকদের চমৎকার সব গল্প পড়ার জন্য অন্য সবার পোস্টে একটু লাইক আর সুন্দর মন্তব্য দিয়ে গ্রুপটাকে আরও প্রাণবন্ত করে রাখুন না।

    • সেই একশো টাকাই হয়ে ওঠে মানবতার সবচেয়ে বড় হকের গল্প…..🤍🖤

    • অনেকটা যেন ম্যাজিক রিয়ালিজম। বাস্তবতার মধ্যেই অবাস্তবতা বা কল্পনার প্রবেশ। এটা খুব ভালো লাগল। আশা করি আপনার আরও লেখা দেখতে পাব। শুভেচ্ছা নিন।

    • Osman Gani, আপনার রচনার “সবাই ছবি তুলতে ব্যস্ত এমন সময় একজন ফেরেস্তার মত লোক রিক্সায় তুলে রিক্সা চালিয়ে আমাকে অনেক কষ্ট করে এই হাসপাতালে নিয়ে আসে” অংশটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি মানুষের মানবিক গুণাবলির অসাধারণ এই চিত্রায়ন আপনার কলমে আরও অনেক সুন্দর গল্প উপহার পেতে আমাদের দারুণভাবে উৎসাহিত করবে।

      • আপনার উৎসাহ আমার লেখনীর আগ্রহ বাড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ!

    • গল্পটা সত্যিই মন ছুঁইয়া গেছে😊😊

    • দারুণ, চালিয়ে যান।

    • অসাধারণ লিখেছেন।

Skip to toolbar