-
ভিনদেশী
লেখক : মোঃ নাজমুল আখতার।— অগ্রভাগ বাঁ পায়ে যখন চাপ দিয়ে দোল খাই,
তখন সমস্ত শরীর যেন কোলের উপর চেপে বসে।
অতিবাহিত জীবনের ঘটনাগুলোকে ফুলদানির ন্যায় সাজিয়ে আনার চেষ্টা করি।কখনও আগেরটা পরে, বা পরেরটা আগে,
অথবা কোন কিছুকে কাটছাট করে সজরে ছুড়ে ফেলে দেওয়া!সবকিছুই তো একে একে মিলে যাচ্ছে,
যেভাবে জীবনটাকে সাজাতে চেয়েছি!এক কাপ চা বানিয়ে হাতের পাশে রেখে যাবে অথবা ক্ষণিক সময় গল্প করবে এমন কেউ নেই! নিজের কাজ নিজেকেই করতে হয়।
ঘড়ির সময় বলে দিচ্ছে, কল্পনার ছায়াছবি একটু পরেই শেষ হয়ে যাবে। টাকার ভিনদেশী শহরে টাকাই যে সব কিছু এখানে..
10 Comments-
-
আপনার লেখাটিতে একাকিত্বের যে গভীর ছোঁয়া ও জীবনকে নতুন করে সাজানোর অনুভূতি ফুটে উঠেছে, তা এক কথায় দারুণ হৃদয়স্পর্শী। আমাদের এই সুন্দর গোষ্ঠীটিকে প্রাণবন্ত রাখতে নিয়মিত অন্য সদস্যদের লেখায় লাইক কিংবা ভালোবাসার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি মন্তব্য করতে ভুলবেন না যেন।
-
প্রবাসের বাস্তবতাটা খুব সহজ-সরলভাবে বলেছেন। টাকা জীবনের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু সব শূন্যতা ভরাট করতে পারে না।
-
স্মৃতির ফুলদানি সাজাতে সাজাতেই একলা মানুষ বুঝে নেয় ভিনদেশের শহরে সঙ্গী শুধু নিঃসঙ্গতা আর টাকার কঠিন হিসাব….🤍🖤
-
আপনার লেখাটির “অতিবাহিত জীবনের ঘটনাগুলোকে ফুলদানির ন্যায় সাজিয়ে আনার চেষ্টা করি” লাইনটা দারুণ লেগেছে। ভিনদেশী শহরের একাকীত্বের কষ্টটা আপনার কথায় খুব সুন্দর ফুটে উঠেছে। এক কাপ চা আর একটু সঙ্গের অভাব যে কতটা প্রকট হতে পারে, তা বেশ ভালোভাবে বুঝলাম।
-
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Rokeya Khanam
@rokeyakhanam
কোহিনুর বেগম
@kohinoorbegum
কামরুন নাহার মঞ্জু
@kamrunmonjuyahoo-com
মো বুলবুল আহমেদ
@bulbul112026
1 Sen
@1sen
নাজমুর রহমান
@nazmur
saad bin
@saadbin
সাম্য রায়
@gourabroy



সুন্দর ও সাবলীল লিখনী শুভকামনা নিরন্তর 👍👍