Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ঈর্ষা
    জাকের আদিত্য

    কিছু মানুষ হারিয়ে যায় – অকারণে অথবা অভাবে।
    না বলেই হারিয়ে যায়- বিদায় না বলেই।
    এটা কি অভিমান?
    আমরা তা জানি না।
    তাদের রক্তে খেলা করে আরো বিবিধ বিস্ময়।
    কিছু মানুষ হারিয়ে যায়- যেন কিছুই হয় নি।
    আর ঘরে ফিরে আসি আমরা- সকালে অথবা সন্ধ্যায়
    অভুক্ত শরীর, বাসি ভাত, কাঁচা লঙ্কা আর এক বুক ঈর্ষা নিয়ে।
    কারণ আমরাও তাদের মতো হারিয়ে যেতে চাই।

    2
    6 Comments
Skip to toolbar