বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।
